বাংলাদেশ

‘গণঅভ্যুত্থানে আহত ১০০ জনের কর্মসংস্থান হবে পুলিশে’

জনপ্রিয় রাজনীতিবিদ একটি সভায় বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, গণঅভ্যুত্থানে আহত ১০০ জনকে প্রাথমিকভাবে পুলিশে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। 

মঙ্গলবার (৭ জানুয়ারি) এসবি ও সিআইডি কার্যালয় পরিদর্শনকালে এমন তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

এসময় উপদেষ্টা বলেন, ৮ আগষ্টের পর যারা (পুলিশ) দেশ থেকে পালিয়ে গেছেন, তাদের বিষয়ে তদন্ত করা হবে। মানি লন্ডারিং বিগত সরকারের বড় সমস্যা ছিল মন্তব্য করে তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক থেকে অর্থপাচারের সঙ্গে জড়িতদের বিষয়ে আগে তদন্ত রিপোর্ট দিতে বলা হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, অভ্যুত্থানে আহতদের কর্মসংস্থানের পাশাপাশি ১ হাজার শিক্ষার্থী ও বিভিন্ন বাহিনীর অবসরপ্রাপ্ত ৫০০ জনকে ট্রাফিক নিয়ন্ত্রণের কাজে লাগানোর চেষ্টা চলছে।

আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে ক্ষতিগ্রস্ত থানা, পুলিশের যানবাহন ও পরিবর্তনের কারণের কিছুটা সমস্যা হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পরিস্থিতির আরও উন্নতিতে কাজ চলছে।

বিষয়:গণঅভ্যুত্থান স্বরাষ্ট্র উপদেষ্টা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…