ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ২০১৮-১৯ ও ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক ডিগ্রি পাওয়া ১০ কৃতী শিক্ষার্থী ও গবেষণায় বিশেষ অবদানের জন্য ৪ জন শিক্ষককে ডিনস্ অ্যাওয়ার্ড দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এই মেধাবী শিক্ষার্থীরা দেশকে আলোকিত করবে বলে প্রত্যাশা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও অনুষদের শিক্ষকরা।







