চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাবির দুই শিক্ষক পেলেন ডিনস্ অ্যাওয়ার্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৭ অপরাহ্ণ ২৪, মার্চ ২০১৯
শিক্ষা
A A

রাবি প্রতিনিধি: গবেষণাকর্মে বিশেষ অবদান রাখায় স্বীকৃতি হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিজ্ঞান অনুষদের দুই শিক্ষককে ডিনস্ অ্যাওয়ার্ড দেয়া হয়েছে।

রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান এই অ্যাওয়ার্ড প্রদান করেন।

অ্যাওয়ার্ড প্রাপ্ত দুই শিক্ষক হলেন- প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফরহাদুল ইসলাম ও পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল কালাম ফজলুল হক।

ফরহাদুল ইসলামকে কেমিক্যাল ও বায়োকেমিক্যাল সায়েন্সেস ক্যাটাগরি থেকে আবুল কালাম ফজলুল হককে ফিজিক্যাল ও ম্যাথমেটিক্যাল সায়েন্সেস ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড দেয়া হয়।

এছাড়াও পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ প্রাপ্ত বিজ্ঞান অনুষদের ২০ জন কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট ও সনদ দেয়া হয়েছে।

অনুষ্ঠানে বিজ্ঞান অনুষদের অধিকর্তা অধ্যাপক খলিলুর রহমান খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা ও অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানু, প্রক্টর অধ্যাপক মো.লুৎফর রহমান প্রমুখ।

Reneta

এসময় উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান বলেন, বিশ্ববিদ্যালয় হলো জ্ঞান-বিজ্ঞান চর্চার শ্রেষ্ঠ স্থান। এখানে গবেষণা ও পঠন-পাঠনের মাধ্যমে জ্ঞান সৃজন ও তা বিকশিত করা হয়। গবেষণাকর্মের স্বীকৃতিতে ডীনস্ অ্যাওয়ার্ড প্রদানের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ও যেমন সম্মানিত হলো, তেমনি তা অন্যদেরও গবেষণায় উৎসাহিত করবে। এই অ্যাওয়ার্ড প্রদান করায় আগামীতে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য অনুষদেও এ ধরনের পুরস্কার ও স্বীকৃতির প্রসার ঘটবে।

অনুষ্ঠানে পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ শামস বিন তারিক ‘ডিনস্ এ্যাওয়ার্ড’-এর লক্ষ্য ও উদ্দেশ্যসহ সংশ্লিষ্ট বিষয়ে তথ্য-উপাত্ত উপস্থাপন করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিনস্ অ্যাওয়ার্ডরাবি
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT