স্বাস্থ্য

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু

হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য নিবিড় পরিচর্যা ইউনিট. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্য ঢাকা সিটিতে ৬ জন আর সিটির বাইরে মারা গেছেন ৪ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৪৭৬ জনের মৃত্যু হয়েছে।

আজ রোববার ২০ আগস্ট স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ২,১৩৪ জন। এর মধ্যে ঢাকা মহানগরীতে ৭৮৫ জন এবং ঢাকা মহানগরীর বাইরে বিভিন্ন হাসপাতালে ১৩৪৯ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৭,৫৮২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন বলেও জানানো হয়।

বিষয়:ডেঙ্গু মৃত্যু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…