চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেক্সিকোতে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১০ জনের মৃত্যু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪৩ পূর্বাহ্ন ২৬, ডিসেম্বর ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

মেক্সিকোর পূর্বাঞ্চলে ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও ৩২ জন আহত হয়েছেন বলে দেশটির ভেরাক্রুজ রাজ্যের কর্তৃপক্ষ জানিয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, বড়দিনের আগের দিন জোন্তেকোমাতলান শহরে দুর্ঘটনাটি ঘটে। মেক্সিকো সিটি থেকে চিকোন্তেপেক গ্রামে যাওয়ার পথে যাত্রীবাহী বাসটি দুর্ঘটনায় পড়ে।

জোন্তেকোমাতলান পৌর মেয়রের কার্যালয় এক বিবৃতিতে জানায়, নিহতদের মধ্যে নয়জন প্রাপ্তবয়স্ক এবং একজন শিশু রয়েছে। আহতদের মধ্যে অনেককে আশঙ্কাজনক অবস্থায় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পৌর কর্তৃপক্ষ আহত ৩২ জনের নামের তালিকা এবং তারা কোন কোন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, সে তথ্যও প্রকাশ করেছে।

উল্লেখ্য, মেক্সিকোতে প্রায়ই বাস ও ট্রাক দুর্ঘটনার ঘটনা ঘটে। এসব দুর্ঘটনার পেছনে প্রধানত অতিরিক্ত গতি এবং যানবাহনের যান্ত্রিক ত্রুটিকে দায়ী করা হয়।

এর আগেও, গত নভেম্বরের শেষ দিকে দেশটির পশ্চিমাঞ্চলীয় মিচোয়াকান রাজ্যে একই ধরনের একটি দুর্ঘটনায় ১০ জন নিহত এবং ২০ জন আহত হন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাস দুর্ঘটনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ইসরায়েল লেবাননে ‘যুদ্ধবিরতি’ মানবে না: নেতানিয়াহু

এপ্রিল ৮, ২০২৬

যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ

এপ্রিল ৮, ২০২৬

ইরানের রাস্তায় রাস্তায় আনন্দ উল্লাস

এপ্রিল ৮, ২০২৬

ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতা থেকে সরানোর দাবি জোরালো

এপ্রিল ৮, ২০২৬

দেশজুড়ে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

এপ্রিল ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT