মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। বাংলাদেশ সময় শুক্রবার রাত ৩টা থেকে ওই যুদ্ধবিরতি কার্যকরের কথা জানান ট্রাম্প। একইসাথে তেহরানের সাথে ওয়াশিংটন চুক্তির খুব কাছাকাছি বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তেহরান সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরে রাজি হয়েছে, গণমাধ্যমকে এমন কথাও বলেছেন ট্রাম্প। তবে ইসরায়েলি মন্ত্রিসভায় ভোট হওয়ার আগেই ট্রাম্প লেবাননের সাথে যুদ্ধবিরতি ঘোষণা করায় বিক্ষুব্ধ ইসরাইল।






