রাজনীতি

রাজধানীতে মিছিলের প্রস্তুতি, আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার

নেতাকর্মীদের গ্রেপ্তার, পুলিশ ও আটক ব্যক্তিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে মিছিলের প্রস্তুতির সময় গ্রেপ্তার হওয়া ১০ নেতাকর্মী ও পুলিশ সদস্যরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাজধানীর ধানমন্ডি মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২২ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি) নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তাররা হলেন-মো. ইবাদুল ইসলাম (২১), মিলন বারৈ (২০), মো. সুজন সরদার (২৬), সবুজ ঢালী (২৮), নিপুল বিশ্বাস (২৯), সমু ঢালি (২৮), অশোক ঢালি (৩০), মো. সৌরভ হাওলাদার (২৩), মো. জয় (২৮) ও মাহবুব হাওলাদার (৪০)।

নিয়াজ মেহেদী জানান, সোমবার সকাল আনুমানিক ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ধানমন্ডি মডেল থানা পুলিশের একটি দল থানাধীন সাতমসজিদ রোড এলাকায় অভিযান পরিচালনা করে।

এ সময় ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের সক্রিয় ১০ কর্মীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তারদের কাছ থেকে যুবলীগের মনোগ্রামযুক্ত ১৫টি ক্যাপ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ছবি সংবলিত ৮টি গেঞ্জি এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ লেখা একটি ব্যানার উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া গ্রেপ্তারদের বহনকারী দুটি বাস ও একটি প্রাইভেটকার জব্দ হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিষয়:আওয়ামী লীগের নেতাকর্মী ঝটিকা মিছিল ঢাকা মেট্রোপলিটন পুলিশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…