নারায়ণগঞ্জ আলোচিত স্বপন হত্যায় ১ জনের ফাঁসির আদেশ

নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত ভবনের সামনে গাছের ছায়া ও ভবনের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ
নারায়ণগঞ্জ আলোচিত স্বপন হত্যা মামলা ১ জনকে ফাঁসি ও আরেকজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক উম্মে সরাবর তহুরা এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী পিন্টু দেবনাথ, যাবজ্জীবন আসামী রত্না রানী চক্রবর্তী। তারা দুইজনকে ৫০ হাজার করে জরিমানা করা হয়েছে। অপরদিকে অপর আসামী আব্দুল্লাহ আল মামুন মোল্লাকে খালাস দেয়া হয়েছে।
অতিরিক্ত পিপি মাকসুদা আহম্মেদ জানান, নিহত স্বপন কুমার সাহা প্রথম হিন্দু ছিলেন পরে তিনি ইসলাম গ্রহণ করে সাইদুর ইসলাম স্বপন হন। ২০১৬ সালের ১৬ অক্টোবর থেকে ২০১৮ সালের ৯ জুলাই মধ্যে কোন এক সময় তাকে হত্যা করা হয়।
২০১৮ সালে ১৬ জুলাই থানা মামলা দায়ের করা পর পিন্টু দেবনাথ, রত্না রানী চক্রবর্তী ও আব্দুল্লাহ আল মামুন মোল্লা গ্রেপ্তার করা হয়।



