জনপদ

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে ১ জনের মৃত্যু

টাঙ্গাইলে ট্রেনের পাশে রেললাইন ও কিছু মানুষ দাঁড়িয়ে আছে. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু, রেললাইন ও পাশে কিছু মানুষ দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলের কালিহাতীর হাতিয়া এলাকায় ট্রেনে কাটা পড়ে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। প্রতিবেদনটি লেখা পর্যন্ত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।

শুক্রবার ১২ জানুয়ারি সকাল ১১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ধুমকেতু এক্সপ্রেস ট্রেনে এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে তার পরিচয় জানা না গেলেও ধারণা করা হচ্ছে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানজট থাকায় কোনো গাড়ি থেকে নেমে রেল লাইনে এসেছিলেন তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশন মাস্টার শাহিন জানান, টাঙ্গাইল রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা এসে মৃতদেহ নিয়ে যাবে।

বিষয়:টাঙ্গাইল ট্রেনে কাটা পড়ে মৃত্যু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…