জনপদ

পুলিশ ক্লিয়ারেন্স জালিয়াতি চক্রের ১ সদস্য গ্রেপ্তার

পুলিশের দুই সদস্যসহ একজন গ্রেপ্তার, জালিয়াতি চক্রের সদস্যের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

পুলিশের দুই সদস্যের সঙ্গে গ্রেপ্তার ব্যক্তি, জালিয়াতি চক্রের সঙ্গে সংশ্লিষ্ট।. Channel i News – চ্যানেল আই নিউজ

নোয়াখালীর বেগমগঞ্জে আব্দুল কাদের সৌরভ নামে পুলিশ ক্লিয়ারেন্স জালিয়াতি চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তিনটি নকল পুলিশ ক্লিয়ারেন্স জব্দ করে তারা।

আজ (৭ অক্টোবর) শনিবার নোয়াখালীর চাটখিল পৌরসভা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। দুপুরে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোর্পদ করা হবে।

পুলিশ সুপার শহিদুল ইসলাম জানায়, দীর্ঘদিন এই চক্র ঢাকায় একটি ট্রাভেল এজেন্সীর মাধ্যমে বিভিন্ন থানা ও জেলার অফিসার ইনচার্জ, পুলিশ সুপার ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিবর্তিত নাম ও সিল তৈরী করে জাল স্বাক্ষর এর মাধ্যমে নকল পুলিশ ক্লিয়ারেন্স তৈরী করে আসছে।

প্রতারক চক্র নকল পুলিশ ক্লিয়ারেন্স তৈরীর কাজটি খুবই নিখুঁতভাবে করে আসছে। এই পুলিশ ক্লিয়ারেন্সগুলো অনলাইনে থাকে, যার কারণে সহজে যে কেউ ক্লিয়ারেন্সগুলো নকল হিসেবে ধরতে পারে না।

বিষয়:গ্রেপ্তার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…