চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যাংকে থাকা অবস্থায় গ্রাহকের পেনশনের ১ লাখ টাকা চুরি!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৮ পূর্বাহ্ণ ২৬, অক্টোবর ২০২৪
- সেমি লিড, অপরাধ
A A
ব্যাংকে পেনশনের টাকা চুরির জন্য সন্দেহভাজন ব্যক্তিরা ক্যামেরায় ধরা পড়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর মোহাম্মদপুর এবার ব্যাংক থেকে দিনে-দুপুরে এক বয়োজ্যেষ্ঠ গ্রাহকের টাকা চুরি করেছে দুষ্কৃতকারীরা। 

গতকাল বৃহস্পতিবার সোনালী ব্যাংকের কলেজ গেট শাখা থেকে টাকা উত্তোলন করে শপিং ব্যাগে রাখেন মো. খলিলুর রহমান নামের একজন অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী। এরপর দুষ্কৃতকারীরা ব্লেড দিয়ে শপিং ব্যাগ কেটে খলিলুর রহমানের পেনশনের এক লাখ টাকা চুরি করে ব্যাংক থেকে সটকে পড়েন।

এ ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছেন ৭০ বছর বয়সী খলিলুর রহমান। তিনি মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ।

ঘটনার বর্ণনা দিয়ে ভুক্তভোগী খলিলুর রহমান জানান, ২৪ অক্টোবর বেলা ১১টার দিকে সোনালী ব্যাংকের কলেজ গেট শাখায় টাকা উত্তোলন করতে যান তিনি। তার অ্যাকাউন্ট থেকে এক লাখ ৪২ হাজার টাকা উত্তোলন করে শপিং ব্যাগে রাখেন। তবে চেক বইয়ের পাতা শেষ হয়ে যাওয়ায় চেক বইয়ের পাতা উত্তোলনের সময় তার হাতে থাকা শপিং ব্যাগ ব্লেড দিয়ে কেটে এক লাখ টাকার একটি বান্ডিল নিয়ে পালিয়ে যান দুষ্কৃতকারীরা। ঘটনাটি ব্যাংক কর্তৃপক্ষকে জানানো হয় এবং মোহাম্মদপুর থানায় গিয়ে একটি জিডি করেন তিনি।

কান্নাজড়িত কণ্ঠে ভুক্তভগী বলেন, ‘২০১৪ সালে খাদ্য বিভাগের ইন্সপেক্টর পদে থাকা অবস্থায় অবসরে যাই। টাকাটা আমার পেনশনের জমানো। চাকরিজীবনে এক টাকাও হারাম খাইনি। কোনো ফ্ল্যাট কিনিনি। ঢাকায় এখনো ভাড়া বাসায় থাকি।’

এ বিষয়ে জানতে চাইলে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান বলেন, ‘ঘটনাটি আমাকে এখনো জানানো হয়নি। ভুক্তভোগী থানায় আসলে আমরা মামলা নিয়ে দ্রুত আসামিদের শনাক্ত করে আইনের আওতায় আনবো।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কলেজ গেট শাখাগ্রাহকের টাকা চুরিমোহাম্মদপুরমোহাম্মদপুর থানাসোনালী ব্যাংক
শেয়ারTweetPin

সর্বশেষ

এক কোটি পাউন্ড জরিমানা চেলসির

জুলাই ৩১, ২০২৬

দিনদুপুরে ডাকাতির চেষ্টাকালে গণপিটুনিতে নিহত ১

জুলাই ৩১, ২০২৬

প্রাথমিকে বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষায় ‘মার্শাল আর্ট’ অন্তর্ভুক্ত করা হচ্ছে: ববি হাজ্জাজ

জুলাই ৩১, ২০২৬

শেখ হাসিনাকে ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অনুমতি দেওয়া হয়নি

জুলাই ৩১, ২০২৬

পরাজিত শক্তির উত্থান হলে কেউ নিরাপদ থাকবে না: রুহুল কবির রিজভী

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT