চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বরিশালে ঝড়ের তাণ্ডবে নিহত ১

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২৭ অপরাহ্ণ ১৫, জুন ২০২৩
জনপদ, বরিশাল
A A

বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের তালতলিতে ঝড়ের বাতাসে গাছের চাপায় রজিদ শেখ নামে এক বৃদ্ধ মারা গেছেন।এছাড়া জেলার হিজলা উপজেলায় ঝড়ের তাণ্ডবে অর্ধশতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে বলে জানা গেছে। এ সময় হাসপাতালের অ্যাম্বুলেন্সসহ অসংখ্য ঘরবাড়ি পানিতে ডুবে গেছে। ফলে চরম দুর্ভোগে পরেছেন ভূক্তভোগীরা।

গাছ চাপায় নিহত রজিদ চরবাড়িয়া ইউনিয়নের ইসরাইল শেখের ছেলে। এছাড়া একই উপজেলার চন্দ্রমোহন ইউনিয়নে বজ্রপাতে দগ্ধ হয়ে দুই জেলে আহত হয়েছে। বজ্রপাতে আহত দুই জেলে হলেন, মোতাহার হাওলাদারের ছেলের শাহে আলম ও ইউনুস ঢালীর ছেলে মো. তানজিল। তারা চন্দ্রমোহন ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

বৃহস্পতিবার (১৫ জুন) সকাল সাতটার দিকে এই ঘটনাগুলো ঘটে। নিহত ব্যক্তির পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশ হাজার ও আহতদের সাত হাজার টাকা করে দেয়া হয়েছে।

এ দিকে বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন নদীতে মাছ ধরতে গেলে সকালে নৌকার পাশে বজ্রপাত ঘটে। এতে দুই জেলে দগ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহমান মুকুল জানান, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান জানান, আহত দুইজনকে সাত হাজার টাকা করে দেওয়া হয়েছে। এছাড়া নিহতের পরিবারকে বিশ হাজার টাকা প্রদান করেছে জেলা প্রশাসন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঝড়নিহত ১বরিশাল
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ ২৩ মিনিটে ৫ গোল, লাল কার্ড ও পেনাল্টির নাটকীয় ম্যাচে জিতল সুইজারল্যান্ড

জুন ১৯, ২০২৬

মেসির বাবার শারীরিক অবস্থা নিয়ে যা জানাল পরিবার

জুন ১৯, ২০২৬

ছেলেদের ম্যাচ পরিচালনায় ইতিহাস গড়লেন টোরি পেন্সো

জুন ১৯, ২০২৬

ড্র করে বিশ্বকাপে টিকে থাকল সাউথ আফ্রিকা-চেক রিপাবলিক

জুন ১৯, ২০২৬

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল

জুন ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT