জনপদ

রাঙ্গামাটিতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

সড়ক দুর্ঘটনা সতর্কতা চিহ্ন ও গাড়ির ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সড়ক দুর্ঘটনা সতর্কতা বোঝাতে একটি সড়ক চিহ্ন ও দুটি গাড়ির ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া পুলিশ ক্যাম্পের অদূরে সিএনজি এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। নিহত নারীর নাম চিগনী চাকমা (৬০)। এ ঘটনায় নিহতের স্বামী সুরেশ চন্দ্র চাকমাও আহত হয়েছেন। তাদের বাড়ি রাঙ্গামাটি জেলার জুড়াছড়ি উপজেলার পানকাটা পাড়া গ্রামে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেল সাড়ে ৩ টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ইমরুল হাসান।

তিনি বলেন, চন্দ্রঘোনা ফেরিঘাট হতে আসা যাত্রীবাহী সিএনজি ও বাঙ্গালহালিয়া থেকে ফেরিঘাটের দিকে আসা (খুলনা মেট্রো-শ ১১-০৩৪৭) ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ২ জন আহত হয়। আহত যাত্রীকে পুলিশ এবং স্থানীয়দের সহযোগিতায় চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়ার পথে ১ জনের মৃত্যু হয়।

এ ঘটনায় গাড়ির ড্রাইভার , হেলপার ও ট্রাক থানা হেফাজতে আছে এবং এ বিষয়ে চন্দ্রঘোনা থানায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।

বিষয়:রাঙ্গামাটি সড়ক দুর্ঘটনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…