বাংলাদেশ

পল্টনে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

সড়ক দুর্ঘটনা সতর্কতা সংকেত ও ট্রাফিক cones. Channel i News - চ্যানেল আই নিউজ

সড়ক দুর্ঘটনা এড়াতে সতর্কতা সংকেত ও ট্রাফিক cones দেখানো হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজধানীর পল্টন মোড়ে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত এবং আরেকজন আহত হয়েছেন।

রোববার (১৭ নভেম্বর) ভোর ৫টার দিকে পল্টন মোড়ে ইউনিক পরিবহনের বাসের সঙ্গে একটি পেঁয়াজবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ  এ ঘটনা ঘটে।

এ দুর্ঘটনায় একটি অটোরিকশাও ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলে রিকশার যাত্রী নিহত হন এবং আহত হন রিকশাচালক। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।

পল্টন থানা পুলিশের উপপরিদর্শক মো. আরিফ জানান, আহত ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতের অবস্থা আশঙ্কাজনক নয় বলেও জানান।

বিষয়:পল্টন মোড় বাস-ট্রাক সংঘর্ষ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…