শেরপুরে ট্রলি চাপায় নিহত ১

Young man with sunglasses and casual attire standing outdoors with greenery in the background. Channel i News – চ্যানেল আই নিউজ
কাঠভর্তি ট্রলির সেফ বাম্পার ভেঙে ওই ট্রলির নিচে চাপা পড়ে এক কিশোর হেলপার নিহত হয়েছে। নিহত জয়নাল হাজারি (১৭) নালিতাবাড়ি উপজেলার দাওধারা-কাটাবাড়ি এলাকার সুলতান মিয়ার ছেলে।
বুধবার ১২ ফেব্রুয়ারি শেরপুর সদর উপজেলার বাজিতখিলা এলাকায় দিবাগত মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার মধ্যরাতে কাঠভর্তি একটি ট্রলি নালিতাবাড়ি থেকে শেরপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বাজিতখিলা এলাকায় পৌঁছালে আকস্মিক ট্রলির সেফ বাম্পার ভেঙে যায়।
এতে কাঠভর্তি ট্রলি উল্টে নিচে চাপা পড়ে ট্রলির হেলপার জয়নাল হাজারি ঘটনাস্থলেই মারা যায়। এসময় দ্রুত জয়নাল হাজারিকে উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শেরপুর সদর থানার ওসি মো. জোবাইদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনগত কার্যক্রম চলছে।






