চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেরপুরে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১

হাকিম বাবুলহাকিম বাবুল
৪:৩৩ অপরাহ্ণ ১২, সেপ্টেম্বর ২০২৪
জনপদ, শেরপুর
A A

শেরপুর জেলা সদরের চর জঙ্গলদি গ্রামে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় এক কৃষক নিহত ও পাঁচজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল দশটার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত লালু খা (৫০) ওই এলাকার কালু খা’র ছেলে। আহতদের শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করা হলে গুরুতর অবস্থায় তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

এদিকে, এলাকায় একজনের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে প্রতিপক্ষের লোকজন বাড়িঘর ছেড়ে পালিয়ে যায়। নিহতের পরিবারের বিক্ষুব্ধ লোকজন পরে হামলাকারীদের বাড়ি ঘরে আক্রমণ করে ভাংচুর ও লুটতরাজ চালায় বলে জানিয়েছে স্থানীয়রা। সংবাদ পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শেরপুর সদর থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন চর জঙ্গলদি গ্রামে দুই পক্ষের মধ্যে জমি নিয়ে সংঘর্ষের ঘটনায় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আমরা ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছি।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রায় আড়াই একর আবাদি জমি নিয়ে সদর উপজেলার চন্দ্রদি গ্রামে দীর্ঘদিন ধরে খা বংশ ও কামার বংশের মধ্যে বিরোধ চলে আসছিল। এর আগেও কয়েক দফা পরস্পরের মধ্যে হামলা পাল্ট-হামলার ঘটনা ঘটেছে। এরই জের ধরে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে জমির দখল নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। সে সময় প্রতিপক্ষের হামলায় দেশিয় ধারালো অস্ত্রের আঘাতে বেশ কয়েকজন আহত হলে পাঁচজনকে শেরপুর জেলা হাসপাতালে আনা হয়। বেলা ১১ টার দিকে জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় লালু খাঁর মৃত্যু ঘটে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জমিশেরপুরসংঘর্ষ
শেয়ারTweetPin

সর্বশেষ

সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

জুলাই ১০, ২০২৬

রাজস্ব আদায় ভালো হবে ইনশাআল্লাহ, এনবিআরের সবাই ‘গিয়ার্ড আপ’

জুলাই ১০, ২০২৬

এমবাপে এগিয়ে চলেছেন

জুলাই ১০, ২০২৬

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ভরসা হয়ে উঠতে পারেন যে তারকারা

জুলাই ১০, ২০২৬

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রামে সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT