কিশোরগঞ্জ

ঈদের নামাজে কথা কাটাকাটির জেরে সংঘর্ষে নিহত ১

কিশোরগঞ্জে বেসরকারি পুলিশ ফাঁড়ির প্রবেশদ্বার, গাড়ি পার্কিংসহ. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জে বেসরকারি পুলিশ ফাঁড়ির প্রবেশদ্বার, গাড়ি পার্কিং ও সবুজ গাছপালা দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জের হোসেনপুরে ঈদের নামাজ আদায়ের সময় কথা কাটাকাটিকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ১ জন নিহত হয়েছে। এই ঘটনায় প্রায় ৩০ জন আহত হয়েছে।

শনিবার (২২ এপ্রিল) সকালে উপজেলার জিরানী ইউনিয়নের বীরকাটিহারি মড়লবাড়ী এলাকার ঈদগাহে এ ঘটনা ঘটে।

নিহত নজরুল ইসলাম (৩৮) একই এলাকার মফিজ উদ্দিনের ছেলে।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু বিষয়টি নিশ্চিত করে জানান, পূর্ব বিরোধের জেরে শনিবার সকালে জেলার হোসেনপুর উপজেলার জিরানী ইউনিয়নের বীরকাটিহারি মড়লবাড়ী এলাকার ঈদগাহে দু’পক্ষের কথা-কাটাকাটি হয়। পরে এ নিয়ে দু’পক্ষ সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে নজরুল ইসলাম নিহত হয় ও ৩০জন আহত হয়।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…