অপরাধ

মেঘনায় বালু মহাল নিয়ে সংঘর্ষে জলদস্যু স্যুটার মান্নান নিহত

মুন্সীগঞ্জ জেলার মানচিত্র, বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ অঞ্চল. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের মুন্সীগঞ্জ জেলার মানচিত্র, যেখানে শহর ও নদীর অবস্থান দেখানো হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে বালু মহালের আধিপত্য নিয়ে দুই জলদস্যু গ্রুপের মধ্যে গুলিবিনিময়ের ঘটনায় জলদস্যু স্যুটার মান্নান নিহত হয়েছে। এ ঘটনায় মান্নানের সহযোগী আরেক জলদস্যু হৃদয় বাঘ গুলিবিদ্ধ হয়েছে।

সোমবার (২৮ জুলাই) সকাল সাড়ে ৯ টার দিকে মেঘনা নদীর গজারিয়ার ইমামপুর ইউনিয়নের কালিপুরা এলাকায় ওই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল আলম আজাদ।

তিনি জানান, মেঘনা নদীর কালিপুরা এলাকায় একটি ইঞ্জিন চালিত ট্রলারে থাকা স্যুটার মান্নান ও তার তিন সহযোগীকে লক্ষ্য করে গুলি বর্ষণ করে প্রতিপক্ষ জলদস্যু পিয়াস-নয়ন গ্রুপ।

এ সময় আত্মরক্ষায় মান্নান গ্রুপও পালটা গুলি ছুড়ে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে স্যুটার মান্নান ঘটনাস্থলে নিহত হয়। গুলিবিদ্ধ হয় মান্নানের সহযোগী হৃদয় বাঘ।

মান্নানের অপর দুই সহযোগী নদীতে ঝাপিয়ে পড়ে। তবে তারা গুলিবিদ্ধ হয়েছে কিনা বিষয়টি এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা।

বিষয়:মুন্সিগঞ্জের গজারিয়ায়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…