দেশে নিম্ন আয়ের ফ্যামিলি কার্ডধারী এক কোটি পরিবারকে টিসিবির ভর্তুকি মূল্যে সেপ্টেম্বর মাসের পণ্য বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। তবে চাল ও তেলের পরিমাণ বাড়ানো এবং পণ্য তালিকায় আটা ও আলু যুক্ত করার দাবি জানিয়েছেন ভোক্তারা। কার্যক্রম উদ্বোধন করে বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি জানিয়েছেন, নিত্যপণ্যের দাম বাড়ানোসহ যে কোনো ধরনের অনিয়ম ও কারসাজি হলেই ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন তিনি।






