গাজীপুর

গাজীপু‌রে বাক প্রতিবন্ধী শিশুকে ধর্ষ‌ণের অ‌ভি‌যো‌গে গ্রেপ্তার ১

গাজীপুরে গ্রেপ্তার আসামি পুলিশের পাহারায়, পুলিশি অভিযান চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: প্রতিনিধি

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

গাজীপু‌রের শ্রীপু‌রে ৯ বছর বয়সী বাক প্রতিবন্ধী শিশুকে ধর্ষ‌ণের অ‌ভি‌যো‌গে বলারাম দাস (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার ক‌রে‌ছে পু‌লিশ।

শুক্রবার (১৭ অক্টোবর) গাজীপুরের শ্রীপুর উপ‌জেলার স‌টিয়াবা‌ড়ি এলাকার গোপাল চন্দ্র দা‌সের বাড়ি‌তে এ ঘটনা ঘটে।

পুলিশ ও পরিবার সুত্রে জানা যায়,  শিশুটি স্থানীয় এক‌টি প্রাথ‌মিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী। তার বাবা পা‌শের বাজা‌রে সেলু‌নে কাজ ক‌রেন ও মা পোশাক কারখানায় চাকরি ক‌রেন।

শুক্রবার সকা‌লে তার বাবা ও মা নিজ নিজ কর্মস্থলে চলে যাওয়ার পর স্কুল বন্ধ থাকায় সে বাসায় একা ছি‌ল। এসময় চা পা‌নের প্রলোভন দে‌খি‌য়ে পাশের ঘরের ভাড়া‌টিয়া বলারাম দাস তাকে ডে‌কে নি‌য়ে জোড়পুর্বক ধর্ষণ ক‌রে। এতে অ‌তি‌রিক্ত রক্তক্ষ‌রনের কার‌ণে শিশু‌টি অসুস্থ হ‌য়ে প‌ড়ে। বা‌ড়ি ফি‌রে তার মা‌য়ের স‌ন্দেহ হ‌লে তা‌কে জিজ্ঞাসাবাদ করার পর শিশুটির চাচা ও বোন ধর্ষণের বিষ‌য়ে নি‌শ্চিত হন। প‌রে তার বাবা বাদী হ‌য়ে শ্রীপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দা‌য়ের ক‌রেন। মামলার প্রেক্ষি‌তে পু‌লিশ বলারাম দাস‌কে তার ভাড়া বাসা থে‌কে গ্রেপ্তার ক‌রে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বা‌রিক জানান, ধর্ষণের বিষয়‌টি জানার সা‌থে সা‌থেই থানায় মামলা নেওয়া হ‌য়ে‌ছে ও অভিযুক্ত‌ ব্যক্তিকে গ্রেপ্তার করা হ‌য়ে‌ছে। রোববার দুপু‌রে তা‌কে গাজীপুর আদাল‌তে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

বিষয়:বাক প্রতিবন্ধী শিশু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…