৯ এপ্রিল পর্যন্ত স্থগিত জাবির ক্লাস-পরীক্ষা

করোনা ভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষাসমূহ আগামী ৯ এপ্রিল পর্যন্ত স্থগিত করা হয়েছে।
সকল আবাসিক হলও সে সময় পর্যন্ত বন্ধ থাকবে।
বুধবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কনিজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…







