আদালত

৯৭ সহকারী জজের নিয়োগ ও পদায়ন

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

একজন বিচারক আদালতের গাউন পরা অবস্থায় জাজের প্যাডেল হাতে বিচারিক কার্যক্রম পরিচালনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

৯৭ জন সহকারী জজ নিয়োগ দিয়েছে আইন মন্ত্রণালয়। নিয়োগপ্রাপ্ত সহকারী জজদের আগামী ২৮ জানুয়ারি তাদের নামের পাশে লেখা জেলা শহরের জেলা ও দায়রা জজ এর কাছে যোগদান করতে বলা হয়েছে।

রোববার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নির্ধারিত তারিখে চাকরিতে যোগদান না করলে তিনি চাকরিতে যোগদান করতে ইচ্ছুক নন মর্মে তার নিয়োগ পত্র বাতিল বলে গণ্য করা হবে।

উল্লেখ্য বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের গত ০১/০৭/২০১৯  তারিখের ১০.০৩.০০০০.০০৩.৩১.০০২.১৮-২৫ নং স্মারকের সুপারিশের প্রেক্ষিতে ৯৭ জন মনোনীত প্রার্থীকে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসে সহকারী জজ পদে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (বেতন-ভাতাদি) আদেশ, ২০১৬ এর বেতন স্কেলের ৬ষ্ঠ গ্রেডে ৩০৯৩৫-৬৪৪৩০ বেতনক্রম অনুসারে জ্যেষ্ঠতা অক্ষুণ্ন রেখে শর্তসাপেক্ষে নিয়োগ করা হয়েছে এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে প্রত্যেকের নামের পাশে লেখা জেলায় সহকারী জজ (শিক্ষানবিশ) হিসেবে পদায়ন করা হয়েছে।

তাদের নিয়োগের শর্তাবলী ও পদায়নস্থল আইন মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।

বিষয়:নিয়োগ পদায়ন সহকারী জজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…