অদ্ভুতুড়ে

৯১ বছরে স্নাতক ডিগ্রী!

বৃদ্ধা নারী স্নাতক ডিগ্রী গ্রহণের সময় উপস্থিত শিক্ষার্থীদের মাঝে. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন বৃদ্ধা নারী স্নাতক ডিগ্রী গ্রহণের সময় শিক্ষার্থীদের মাঝে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

শিক্ষার যে কোন বয়স নেই সে কথাই প্রমাণ করলেন ৯১ বছর বয়সী থাই বৃদ্ধা কিমলান জিনাকু। এই বয়সে তিনি অর্জন করেছেন স্নাতক ডিগ্রী। গত ১০ বছর ধরে পরিশ্রম করেন এই স্বীকৃতির জন্য। অবশেষে তিনি পরিশ্রমের ফল পেয়েছেন। থাইল্যান্ডের রাজার হাত থেকে নিয়েছেন ডিগ্রীর সনদ।

দেশটির গণমাধ্যমের বরাত দিয়ে ইয়াহু নিউজ জানিয়েছে, সরকার চালিত সুখোতাই থামাথিরাত উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে হিউম্যান অ্যান্ড ফ্যামিলি ডেভেলপমন্ট বিভাগে ডিপ্লোমা ডিগ্রী লাভ করেন কিমলান।

বুধবার রাজা ভাজিরালোংক্রন তার হাতে সনদ তুলে দেন। থাইল্যান্ডে ঐতিহ্যগতভাবে রাজ পরিবারের সদস্যরা পাবলিক বিশ্ববিদ্যায়ের ডিপ্লোমা ডিগ্রী প্রদান করে থাকেন।

পরে অনুভূতি প্রকাশ করতে গিয়ে কিমলান বলেন, ‘আমরা যদি না পড়ি এবং না জানি তাহলে আমরা বলতে ও বুঝতে পারবো না। আমি অনেক খুশি এবং সন্মানিত বোধ করছি। সনদ তুলে দেওয়ার রাজাকে অনেক ধন্যবাদ।’

বিষয়:থাইল্যান্ড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…