৯০ রানে আউট তামিম

তামিম ইকবাল আউট, মাঠে দুর্দশাগ্রস্ত, ৯০ রানে আউট, বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়।. Channel i News – চ্যানেল আই নিউজ
দশম টেস্ট সেঞ্চুরির খুব কাছ থেকে ফিরে এলেন তামিম ইকবাল। শ্রীলঙ্কার বিপক্ষে সিরজের প্রথম টেস্টে ৯০ রান করে আউট হয়েছেন বাংলাদেশ ওপেনার। এ বাঁহাতির ১০১ বলের ইনিংসে চারের মার ১৫টি।
পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে তামিমের আউটের মধ্য দিয়ে ভেঙেছে দ্বিতীয় উইকেটে ১৪৪ রানের জুটি। ফিফটি পেরিয়ে অপরাজিত আছেন নাজমুল হোসেন শান্ত।
দলীয় ৮ রানে ওপেনার সাইফ হাসান সাজঘরে ফেরার পর জুটি বেঁধেছিলেন তামিম-শান্ত। তাদের দারুণ ব্যাটিংয়ে ক্যান্ডি টেস্টের প্রথম দিন বাংলাদেশের নিয়ন্ত্রণে।
দিনের অর্ধেক খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ৪২.২ ওভারে দুই উইকেট হারিয়ে ১৭২ রান। দুটি উইকেটই নিয়েছেন লঙ্কান পেসার বিশ্ব ফার্নান্দো।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






