চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৯০ বছরে মহানায়িকা সুচিত্রা সেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৩ অপরাহ্ণ ০৬, এপ্রিল ২০২১
বিনোদন
A A

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী মহানায়িকা সুচিত্রা সেনের ৯০তম জন্মদিন মঙ্গলবার। ১৯৩১ সালের ৬ এপ্রিল পাবনার গোপালপুরে হেমসাগর লেনে মহানায়িকার জন্ম।

মহানায়িকার জন্মদিন উপলক্ষে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বহু তারকা থেকে সাধারণ মানুষ স্মরণ করছেন বাঙালির হৃদয়ে চিরসবুজ ইমেজ নিয়ে ঠাঁই নেয়া সুচিত্রা। রাইমা সেন থেকে শুরু করে প্রসেনজিৎ- সকলেই এই কিংবদন্তীর সাথে স্মৃতি শেয়ার করছেন।

হেডমাস্টার বাবা করুণাময় দাশগুপ্ত আর মা ইন্দিরা দেবীর পঞ্চম সন্তান তিনি। স্বপ্নের নায়িকা সুচিত্রার আসল নাম রমা দাশগুপ্ত। বাবা ডাকতেন ‘কৃষ্ণা’ নামে।

পড়াশুনা করেছেন পাবনারই দু’টো স্কুলে। সাংস্কৃতিক আবহেই বেড়ে ওঠেছেন তিনি। ছোটবেলা থেকেই সিনেমার প্রতি তীব্র আকর্ষণ ছিল তার।

ত্রিশ বছরেরও বেশি সময় ধরে নিজেকে লোকচক্ষুর অন্তরালে রাখার পর ২০১৪ সালের ১৭ জানুয়ারি কলকাতার বেলভিউ হাসপাতালে পরলোকগমন করেন এই মহানায়িকা।

শিল্প সাহিত্য সংস্কৃতির প্রতিটি ক্ষেত্রে সময়কে জয় করার জন্য প্রতিটি দশকে থাকে সময়ের চেয়ে এগিয়ে থাকা শিল্পী। তার প্রতিভা আর মেধা দিয়ে তিনি অন্যদের থেকে এগিয়ে যান, সমকালিন সময়কে উতরিয়ে তিনি পৌঁছে যান অদূর ভবিষ্যতের কোনো জৌলুসময় গন্তেব্যে। তিনিই মহৎ শিল্পী। তারপর হয়তো সময়ই তাকে মহা নায়িকা, মহা শিল্পী, কিংবদন্তি ইত্যাদি নামে অবিহিত করে।

বাংলার মহানায়িকা খ্যাত সুচিত্রা সেনও তেমনি একজন। নিজের সৃজনক্ষমতায় অভিনয় দিয়ে তিনি শুধু তার সমকালিন সময়ের গণ্ডিই অতিক্রম করেননি, বরং পৌঁছে গেছেন আরো দূর। বহুদূরের পথে। যে পথ সত্যি সত্যিই শেষ হওয়ার নয়…!

ট্যাগ: উত্তম সেনপাবনাবাংলাদেশমহানায়িকালিড বিনোদনসুচিত্রা সেন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘করোনাভাইরাস ও উগ্র গোষ্ঠীর অপতৎপরতা প্রতিরোধই সরকারের চ্যালেঞ্জ’

পরবর্তী

কোভিডের নতুন ধরনের চারিত্রিক বৈশিষ্ট্য খুঁজছে বিজ্ঞানীরা

পরবর্তী
ল্যাবের একজন গবেষক পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কোভিডের নতুন ধরনের চারিত্রিক বৈশিষ্ট্য খুঁজছে বিজ্ঞানীরা

লোকজনের ছবি, একজন ব্যক্তি স্যুট পরা, অন্যজন ছবি তোলার জন্য প্রস্তুত।. Channel i News - চ্যানেল আই নিউজ

এপ্রিলের ওটিটি স্ট্রিমিং, আছে চমক

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নেপালে মৃত্যুর মিছিল, আরও ভূমিধস-বন্যার শঙ্কা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: মোংলা বন্দরে জব্দ করা সিকেডি অবস্থায় বিলাসবহুল গাড়ি।

কোটি টাকা শুল্ক ফাঁকি ধরল এআই প্রযুক্তি, যন্ত্রাংশ বলে দামী গাড়ি আমদানি

আগস্ট ২৭, ২০২৬

বঙ্গভবনে প্রথম দরবারে রাষ্ট্রপতির বক্তব্যে যে বার্তা

আগস্ট ২৭, ২০২৬

ফিফাকে নিয়ে নতুন কোন সিদ্ধান্ত নিচ্ছে উয়েফা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশন সদস্যদের সৌজন্য সাক্ষাৎ

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT