স্পোর্টস

৮ ম্যাচ পর স্বস্তির জয় ম্যানইউয়ের

৮ ম্যাচ পর স্বস্তির জয় ম্যানইউয়ের

ঘরের মাঠে সোয়ানসি সিটিকে ২-১ গোলে হারিয়ে ৮ ম্যাচ পর স্বস্তির জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।

ওল্ড ট্র্যাফোর্ডে খেলতে নেমে প্রথমার্ধে সুবিধা করতে না পরলেও দ্বিতীয়ার্ধে জ্বলে উঠে ম্যান ইউ।

খেলার ৪৭তম মিনিটে দলের হয়ে প্রথম গোলটি করেন অন্তনি মার্শিয়াল। ৭০তম মিনিটে স্বাগতিকদের গোল পরিশোধ করে দেন প্রতিপক্ষের গিলফি সিগার্ডসন। এর ঠিক সাত মিনিটের মাথায় মানইউ’র পক্ষে জয় সূচক গোলটি করেন ইংলিশ স্ট্রাইকার ওয়েইন রুনি।

এই জয়ে ২০ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে প্রিমিয়ার লিগের সফলতম দলটি।

বিষয়:ইপিএল ম্যানইউ ম্যানচেস্টার ইউনাইটেড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…