গত ৮ মাসে ১০৭ জন চিকিৎসক, ১৩৭ জন নার্স এবং ৯১ জন স্বাস্থ্যকর্মী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৩ জন চিকিৎসক, ১ জন মেডিক্যাল শিক্ষার্থী এবং ১ জন স্বাস্থ্যকর্মীসহ ৫ জনের মৃত্যু হয়েছে।
১ লা জানুয়ারি থেকে ২৬ আগস্ট পর্যন্ত তারা ডেঙ্গুতে আক্রান্ত হন। বর্তমানে ২ চিকিৎসক, ৭ জন নার্স এবং ১ স্বাস্থ্যকর্মীসহ ১০ জন হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছেন হেলথ ইমাজেন্সি অপারেশনস এন্ড কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়শা আক্তার।
চিকিৎসা সেবা দিতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ২৫ চিকিৎসক ,শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ১১ চিকিৎসক এবং মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৪ চিকিৎসক ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। ডেঙ্গুতে চিকিৎসকদের আক্রান্ত হবার বিষয়টি অনাকাঙ্ক্ষিত বলছে বাংলাদেশ মেডিসিন সোসাইটির অধ্যাপক ডা. আহমেদুল কবীর।
চিকিৎসকরা বলছেন, ডেঙ্গুর প্রকোপ কমাতে এর বাহক এডিস মশা নিমূর্ল করা না হলে চিকিৎসা সেবার অতিরিক্ত কার্যক্রম ব্যাহত হবে।
সরকারের রোগ নিয়ন্ত্রণ বিভাগের হেলথ ইমাজেন্সি অপারেশনস এন্ড কন্ট্রোল রুম সম্প্রতি ডেঙ্গু তথ্য ব্যবস্থাপনা তালিকায় নতুন তথ্য যোগ করেছে। এতে ডেঙ্গুতে সম্ভাব্য মৃত্যুর তালিকায় ১৭২ জনের নাম অর্ন্তভুক্ত করেছে।
সরকারের রোগ তত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর’র এর ডেথ রিভিউ কমিটি ইতোমধ্যে ৮৮ জনের মৃত্যু পর্যালোচনা করে ডেঙ্গুতে ৫২ জনের মৃত্যু নিশ্চিত করেছে।
বিস্তারিত ভিডিও রিপোর্টে:







