বাংলাদেশ

৮ ফেব্রুয়ারি কোনো নৈরাজ্য করতে দেয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রী জনসভায় বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ফটো

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার রায়ের পর বাংলাদেশ ভালো থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর তেজগাঁওয়ে বিজি প্রেসের কর্মচারী ইউনিয়ন আয়োজিত এক পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রায় নিয়ে ৮ ফেব্রুয়ারি দেশে কোনো ধরনের নৈরাজ্য করতে দেয়া হবে না। পুলিশ বাহিনী প্রস্তুত। এদিন আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের যা যা করার তাই করবে।

দেশের বিচার বিভাগ স্বাধীন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রায়ে কী হবে তা বিচারক জানেন। তবে রায়ের পর কেউ নৈরাজ্য সৃষ্টি করলে, অরাজকতা করলে তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা গ্রহণ করবে।

শেষে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, খালেদা জিয়ার রায় পরবর্তী বাংলাদেশ ভালো থাকবে, সুন্দর থাকবে।

বিষয়:খালেদা জিয়া খালেদা জিয়ার রায় স্বরাষ্ট্রমন্ত্রী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…