গ্রেফতার হওয়া নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত করিম ও কানাডার
একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাহমিদ হাসিব খানের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
গত কিছুদিন থেকেই নিখোঁজ থাকার পর এ দু’জনকে বুধবার রাতে গুলশান ও বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
৫৪ ধারায় তাদের গ্রেফতার দেখিয়েছে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছিল পুলিশ।
গত ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় দুই
পুলিশ কর্মকর্তাসহ দেশী-বিদেশী ২২ নাগরিক নিহত হন। পরে সেনাবাহিনীর কমান্ডো
অভিযানে ৬ জঙ্গি নিহত হয়। অভিযানের পর ওই রেস্টুরেন্ট থেকে ১৩ জিম্মিকে
উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত জিম্মিদের মধ্যে হাসনাত করিম ও তাহমিদের রহস্যজনক আচরণের কারণে তাদের গোয়েন্দা কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
ঘটনার
কয়েকদিন পর হাসনাত ও তাহমিদকে ছেড়ে দেওয়ার কথা পুলিশের পক্ষ থেকে জানানো
হলেও তাদের অবস্থান জানা যাচ্ছিল না। তাদের পরিবারের পক্ষ থেকে দাবি করা
হয়, তারা বাসায় ফেরেনি।








