চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৮ আগস্ট সিডনিতে প্রদর্শিত হবে ‘পোড়ামন ২’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০১ অপরাহ্ণ ২৭, জুলাই ২০২০
বিনোদন
A A

ড্রাইভ ইন মুভি শোতে বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন ভাষার মুভি চললেও বাংলা সিনেমা কখনো প্রর্দশিত হয়নি। ‘পোড়ামন ২’ ছবির মধ্য দিয়ে প্রথমবারের মতো বিষয়টি ঘটতে যাচ্ছে বলে জানিয়েছে সিনেমা প্রদর্শনের নতুন প্রতিষ্ঠান বাংলা ড্রাইভ ইন মুভিস (বিডিএম)।

প্রতিষ্ঠানটির তিন কর্ণধার হলেন সিডনির অন্যতম আইটি এক্সপার্ট ওয়াহেদ সিদ্দিকী, ফিনানশিয়াল প্ল্যানার আকাশ আহসান এবং বাংলাদেশের ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত চলচ্চিত্র পরিচালক দীপংকর দীপন।

বাংলা ছবি নিয়ে সুখবর দিতেই ‘পোড়ামন ২’ ছবির কলাকুশলী ও সাংবাদিকদের নিয়ে অনলাইনে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিডিএম। সেখানে জানানো হয়, আসছে ৮ আগস্ট সিডনির ফেয়ারফিল্ড শোগ্রাউন্ডে সন্ধ্যা সাড়ে ছয়টায় (সিডনি সময়) দেখানো হবে ‘পোড়ামন ২’। এরই মাধ্যমে আত্মপ্রকাশ করছে বাংলা মুভি প্রদর্শনের নতুন প্রতিষ্ঠান বিডিএম।

Banglabid

রায়হান রাফি পরিচালিতি সিয়াম আহেমেদ ও পূজা চেরী অভিনিত ‘পোড়ামন ২’ দিয়ে শুরু হচ্ছে ড্রাইভ ইন মুভির যাত্রা। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন চলচ্চিত্র পরিচালক রায়হান রাফি, চিত্রনায়ক সিয়াম আহমেদ, চিত্রনায়িকা পূজা চেরী এবং গায়ক ইমরান সহ অনেকে।

ক্রমশ বিডিএম-বাংলা ড্রাইভ ইন মুভিস বিশ্বের উল্লেখযোগ্য শহর যেখানে বাঙ্গালিরা বাস করে সেখানে এই প্রদর্শনী ছড়িয়ে দিতে আগ্রহী। যে তিনটি বিষয়কে সামনে নিয়ে বিডিএম যাত্রা শুরু করেছে তা হচ্ছে- ১. বিশ্বের অভিনব ও কনভেনশনাল যেখানেই সুযোগ আছে বাংলা সিনেমাকে সম্মানের সাথে পৌঁছে দেয়া। ২. বিদেশে বাংলা সিনেমা দেখিয়ে বাংলাদেশ প্রযোজক যেন লাভবান হয়, লাভের ন্যায্য অংশ পায় তা নিশ্চিত করা। ৩. প্রবাসীদের কাছে বাংলা সিনেমা দেখার অভ্যাস গড়ে তোলার জন্য কনটেন্ট এর মান নিশ্চিত করা।

বিডিএম এর প্রতিষ্ঠাতাদের একজন চলচ্চিত্র পরিচালক দীপংকর দীপন বলেন, আমি সব সময় বাংলা সিনেমার প্রচারে প্রসারে কাজ করে গেছি- তা সে আমার সিনেমা হোক বা না হোক। মধ্যপ্রাচ্যে দেবী ও পোড়ামন ২ সিনেমার প্রদর্শনে যুক্ত ছিলাম আমি। বাংলা সিনেমার নতুন এই যাত্রায় আমি আমার সবটুকু দিয়ে সাহায্য করতে চেয়েছি, কারণ আমার কাছে আইডিয়াটা খুব অভিনব আর করোনার সময়ে খুব সময়োপযোগী মনে হয়েছে।

বাংলা ড্রাইভ ইন মুভিস (বিডিএম) এর তিন প্রতিষ্ঠাতা…
Reneta

বিডিএম এর অন্যতম প্রতিষ্ঠাতা ওয়াহেদ সিদ্দিকী বলেন, আমাদের মনে ড্রাইভ ইন শো আইডিয়া ৪/৫ বছর আগে এলেও এবছরের মার্চ মাস থেকে আমরা পুরোদমে কাজ শুরু করি। এ বছরের ১৭ মার্চ ফেয়ারফিল্ড কাউন্সিলে যোগাযোগ করি আমরা। ২৫ মে ভেনু ও সময় চুড়ান্ত করি। ১৫ জুন ড্রাইভ ইন শো অরগাইজারদের সাথে যোগাযোগ করি। ৬ জুলাই ভেনু ভাড়া নেয়ার আবেদন করি এবং ১০ জুলাই ফি দিয়ে দেই এবং আমাদের ওয়েবসেইটের ডোমেইন কিনি। ছবির সিকিউরিটি এবং ভাল প্রজেখশন নিশ্চিত করার পর আমরা আগস্টে ৮ তারিখ দিনটি ঠিক করি।

বিডিএম এর আরেক পার্টনার আকাশ আহসান বলেন, অস্ট্রেলিয়ার ২য় প্রজন্ম হিসাবে ড্রাইভ ইন মুভি শো আমার খুব প্রিয়। ড্রাইভ ইন শোতে বিভিন্ন দেশের বিভিন্ন ভাষার ছবি দেখতে দেখতে মনে হতো আমাদের মাতৃভাষা বাংলায় কোন সিনেমা যদি এখানে দেখতে পেতাম। সেই স্বপ্নটাই আজ পুরণ হচ্ছে ওয়ায়েদ সিদ্দিকী ভাই ও দীপংকর দীপন দাদার সাথে মিলে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দীপঙ্কর দীপনপূজা চেরীরায়হান রাফীলিড বিনোদনসিয়াম
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT