চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৮৮.৫ মিলিয়নে রিয়ালে হ্যাজার্ড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৬ অপরাহ্ণ ০৬, জুন ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

অবশেষে অনেক দৌড়-ঝাঁপের পর এডেন হ্যাজার্ডের দেখা পাচ্ছে রিয়াল মাদ্রিদ। সূত্রের বরাতে ইএসপিএন এফসি নিশ্চিত করেছে, ৮৮.৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে বেলজিয়ান ফরোয়ার্ডকে স্পেনে যেতে দিচ্ছে ইংলিশ ক্লাব চেলসি।

যদিও দামটা ৮৮.৫ মিলিয়ন তবে হ্যাজার্ডকে পেতে রিয়ালের খরচ পড়বে সবমিলিয়ে ১৩০ মিলিয়ন ইউরো। এরমধ্য বোনাসসহ আনুষঙ্গিক খরচও অন্তর্ভুক্ত। মূলত, শুরুতে হ্যাজার্ডের জন্য এই দামই রিয়ালকে বেঁধে দিয়েছিল চেলসি।

চেলসির সঙ্গে আলোচনা সারতে সপ্তাহের শুরুতে লন্ডনে উড়ে গিয়েছিলেন রিয়ালের প্রধান নির্বাহী হোসে অ্যাঙ্গেল সানচেজ। কয়েকদফা দরদাম শেষে বৃহস্পতিবার হ্যাজার্ডের দল পরিবর্তনের ব্যাপারে ইতিবাচক উপসংহারে এসেছেন দুই পক্ষই।

হতাশাজনক এক মৌসুম শেষে হ্যাজার্ডকে দলে পেতে পাখির চোখ করে ছিলেন রিয়াল কোচ জিনেদিন জিদান। কয়েকদফা প্রত্যাখ্যানের পর ক্লাবের সঙ্গে বেলজিয়ান তারকার চুক্তির শেষ মৌসুমে এসে একরকম রাজি হতে বাধ্য হয়েছে চেলসি। হ্যাজার্ডের সঙ্গে তাদের চুক্তি ছিল ২০২০ সালের জুন পর্যন্ত। চুক্তি নবায়ন না করায় সেই সময়ের পর ফ্রী এজেন্ট হয়ে যেতেন ২৭ বছর বয়সী ফরোয়ার্ড। তাকে দলে টানতে তখন কোনো ট্রান্সফার ফীর প্রয়োজনই পড়তো না রিয়ালের। এক মৌসুম খেলোয়াড় কেনায় নিষেধাজ্ঞা সত্ত্বেও তাই বাধ্য হয়ে রাজী হল ইউরোপা লিগ চ্যাম্পিয়নরা।

সাত মৌসুম খেলার পর চেলসি ছাড়ার আগে নিজের সঙ্গে ১১০ গোল নিয়ে যাচ্ছেন হ্যাজার্ড। ক্লাবটির হয়ে ৩৫২ ম্যাচ খেলেছেন এ ফরোয়ার্ড। করিয়েছেন ৮১টি গোল। ছয় শিরোপা জিতেছেন যার মধ্যে আছে দুই প্রিমিয়ার লিগ শিরোপা। সদ্য শেষ মৌসুমে চেলসিকে জিতিয়েছেন ইউরোপা লিগ। আর্সেনালের বিপক্ষে ৪-১ গোলে জয়ের ম্যাচে নিজে করেছেন দুই গোল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এডেন হ্যাজার্ডরিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন না ৩৬ শতাংশ শিক্ষার্থী, কারণ কী?

জুলাই ৩, ২০২৬

সরকার উন্নয়নে বৈষম্য করলে কঠোর প্রতিবাদ করা হবে: জামায়াত আমির

জুলাই ৩, ২০২৬

পদত্যাগ করলেন জার্মানি কোচ নাগেলসম্যান

জুলাই ৩, ২০২৬

উদ্ভাবনী চিন্তা ও উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে: মির্জা ফখরুল

জুলাই ৩, ২০২৬

দেখা মিলল শেষ ষোলোর ১২ প্রতিপক্ষের

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT