চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৮৪ বছরের ক্যামেরা ব্যবসা গুটিয়ে নিচ্ছে অলিম্পাস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৮ অপরাহ্ণ ২৫, জুন ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক, তথ্যপ্রযুক্তি
A A

৮৪ বছরের ক্যামেরা ব্যবসা একেবারে গুটিয়ে নিচ্ছে অলিম্পাস। নিজেদের ক্যামেরা বিভাগ ‘জাপান ইন্ডাস্ট্রিয়াল পার্টনারস’-এর (জেআইপি) কাছে বিক্রি করে দিচ্ছে প্রতিষ্ঠানটি।

সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, গত তিন বছর যাবত তারা এই ব্যবসায় রেকর্ড পরিমাণ লোকসানের মুখে পড়েছেন। তাদের সর্বোত্তম প্রচেষ্টা সত্ত্বেও ডিজিটাল ক্যামেরা বাজার লাভজনক ছিল না। মূলত বাজারে বিভিন্ন ডিজাইনের ক্যামেরা ফিচার সম্বলিত স্মার্টফোনের কারণে এমনটা হতে পারে।

প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেটের প্রতিবেদন বলছে, অলিম্পাস-এর নতুন লক্ষ্য শিল্প ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহের দিকে।

ক্যামেরা বিভাগ বিক্রি করে দেওয়ার কারণে ‘অলিম্পাস মিররলেস ক্যামেরা’ মালিকরা কোনো সমস্যায় পড়বেন কি না তা জানা যায়নি। এর আগে সনি’র ভায়ো পিসি বিভাগ কিনেছিল জেআইপি। অলিম্পাসের ক্যামেরা বিভাগকেও ভায়ো’র মতো “আরও দৃঢ়, দক্ষ এবং চটপটে” করে তোলার পরিকল্পনা রয়েছে জেআইপি’র। অন্তত সেরকম তথ্যই জানিয়েছে অলিম্পাস।

১৯৩৬ সালে জাপানের এই প্রতিষ্ঠানটি প্রথম মাইক্রোস্কোপ তৈরির পরে প্রথম ক্যামেরা তৈরি করেছিল। সেমি-অলিম্পাস ফিচারের ফোল্ড ক্যামেরার খরচ সেই সময়ে জাপানের কোন ব্যক্তির এক মাসের বেতনের অর্থ ব্যয় হতো। 

কিন্তু কয়েক দশক ধরে অলিম্পাস তাদের ক্যামেরা ব্যবসা প্রসারের জন্য অনেক প্রযুক্তি উন্নত করেছিল। এবং একটা সময়ে বাজারের শেয়ারে শীর্ষস্থানীয় একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল।

Reneta

অ্যামেচার ফটোগ্রাফার ম্যাগাজিনের সম্পাদক নাইজেল অ্যাথার্টন বলেছেন, অলিম্পাসের জন্য এখনও আগের স্নেহ আছে।

এমনকি ১৯৭০ সালে টেলিভিশনে অলিম্পাস ক্যামেরার বিজ্ঞাপনের জন্য মডেল হয়েছিলেন বিখ্যাত সেলেব্রটি ডেভিড বেইলি এবং লর্ড লিচফিল্ড।

এখনও ক্যামেরার সেন্সর হিসেবে মাইক্রো ফোর থার্ড সেন্সর ব্যবহার করে অলিম্পাস। কিন্তু এ ধরনের সেন্সরের ক্যামেরার বাজারে প্যানাসনিক অন্যান্যদের তুলনায় এগিয়ে রয়েছে।

অলিম্পাস জানিয়েছে, এ বছরের সেপ্টেম্বর নাগাদ ক্যামেরা বিভাগের বিক্রি প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

জুলাই ১৫, ২০২৬

স্পেনের বিপক্ষে হেরে রেফারির ওপর ক্ষোভ দেশমের

জুলাই ১৫, ২০২৬

ফ্রান্সকে উড়িয়ে ফাইনালে স্পেন, আবেগাপ্লুত কোচ দে লা ফুয়েন্তে

জুলাই ১৫, ২০২৬

ফরাসিদের জয়রথ থামিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

জুলাই ১৫, ২০২৬

ভেনিসে আজীবন সম্মাননা পাচ্ছেন ‘দ্য এক্সরসিস্ট’ অভিনেত্রী

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT