চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৭ হাজার চিকিৎসক ও নার্সের নিয়োগ চূড়ান্ত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৬ অপরাহ্ণ ৩০, এপ্রিল ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

করোনাভাইরাস সংকট মোকাবেলায় দুই হাজার চিকিৎসক ও পাঁচ হাজার ৫৪ জন নার্স নিয়োগে চূড়ান্ত সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন-পিএসসি।

বৃহস্পতিবার কমিশনের বিশেষ সভায় এই সুপারিশ অনুমোদন করা হয়। ইতিমধ্যে এই সুপারিশ জনপ্রশাসন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

পরে পিএসসির উপ-সচিব মুহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নির্বাচিত চিকিৎসক ও নার্সের নামের তালিকা পিএসসির ওয়েবসাইটে পাওয়া যাবে।

জানা গেছে, ৩৯তম বিসিএসের অপেক্ষমাণ তালিকা থেকে দুই হাজার চিকিৎসক নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। তাদেরকে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের সহকারী সার্জন হিসাবে তাদের নিয়োগ দেয়া হবে।

আর ৫ হাজার ৫৪ জন নার্স নিয়োগের সুপারিশ করা হয়েছে ২০১৮ সালের সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষার অপেক্ষমাণ তালিকা থেকে। তাদেরকে ১০ম গ্রেডের নন-ক্যাডার দ্বিতীয় পদে নিয়োগের সুপারিশ করা হয়েছে।

Reneta

এরআগে গত রোববার ৬ হাজার নার্স নিয়োগের চাহিদাপত্র পাওয়ার পরেরদিন সোমবার ২ হাজার চিকিৎসক নিয়োগের চাহিদাপত্র পায় পিএসসি।

সরকারের কাছ থেকে চাহিদাপত্র পাওয়ার পর সরকারি কর্ম কমিশনের ক্যাডার এবং নন-ক্যাডার পরীক্ষার শাখার কার্যক্রম বিশেষ ব্যবস্থায় চালু করে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

করোনাভাইরাসের ঝুঁকির মধ্যেও কমিশনের চেয়ারম্যান, সদস্যরা এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারি ফলাফল প্রস্তুত করার জন্য নিয়মিত অফিস করেন।

গত বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে করোনা পরিস্থিতি মোকাবেলার জন্য নতুন ২ হাজার চিকিৎসক এবং ৬ হাজার নার্স নিয়োগের কথা জানিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে স্বাস্থ্যমন্ত্রণালয় থেকে পিএসসিতে চাহিদাপত্র পাঠানো হয়।

সংশ্লিষ্টরা বলছেন, নতুন চিকিৎসক ও নার্স নিয়োগের ফলে করোনাভাইরাস সংকট মোকাবিলায় কিছুটা গতি আসবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসপিএসসি
শেয়ারTweetPin

সর্বশেষ

কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে ৭২ বছর পর কোয়ার্টারে সুইজারল্যান্ড

জুলাই ৮, ২০২৬

ঘটনাবহুল খেলায় আর্জেন্টিনা জিতলো

জুলাই ৮, ২০২৬

এভাবেও ফিরে আসা যায়, এভাবেই ফিরে আসে চ্যাম্পিয়ন

জুলাই ৮, ২০২৬

দেশেজুড়ে আর্জেন্টিনা সমর্থকদের বিজয়োল্লাস, ঢাক-ঢোল-ভুভুজেলা বাজিয়ে বিজয় মিছিল

জুলাই ৮, ২০২৬

১৪ মিনিটের ঝড়, প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে কোয়ার্টারে আর্জেন্টিনা

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT