চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৭ মার্চের ভাষণের গুরুত্ব ও তাৎপর্য অনুধাবন করতে হবে: ঢাবি উপাচার্য

মনোয়ার হোসেন মান্না মনোয়ার হোসেন মান্না
৩:১৮ অপরাহ্ণ ০৭, মার্চ ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের গুরুত্ব ও তাৎপর্য নতুন প্রজন্মকে অনুধাবন করতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

তিনি বলেন: ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাঙালি জাতিসত্তার বিকাশ ও স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠায় অনন্য অবদান রেখেছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেদিন মাত্র ১৯ মিনিটের ভাষণে দীর্ঘ ২২ বছরের রাজনৈতিক ঘটনা প্রবাহ তুলে ধরেছিলেন। এ ভাষণের মাধ্যমে তিনি নিরীহ ও নিরস্ত্র বাঙালিকে সশস্ত্র মুক্তিযোদ্ধা হিসেবে প্রস্তুত করেছিলেন।

শনিবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্য দেন ঢাবি উপাচার্য।

এসময় বঙ্গবন্ধুকে রাজনীতির কবি হিসেবে বর্ণনা করে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন: ‘৭ মার্চের ভাষণ হলো তার অমর কাব্যমালার অনন্য নিদর্শন। ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ শুধু ১৯৭১ সালে বাঙালি জাতিকেই অনুপ্রাণিত করেছিল তা নয়, বরং এই ভাষণ যুগে যুগে বিশ্বের সকল অবহেলিত, বঞ্চিত ও স্বাধীনতাকামী জাতি-গোষ্ঠীকে অনুপ্রেরণা যোগাতে থাকবে। এ কারণেই ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ইউনেস্কোর মেমোরি অব দ্যা ওয়ার্ল্ড রেজিস্টারে অন্তর্ভুক্ত করা হয়েছে।’

ডাকসু ভিপি নুরুল হক নুর বলেন: মুক্তিযুদ্ধের বিষয় নিয়ে যতটা সম্ভব বিতর্কমুক্ত থাকতে পারবো ততটাই আমাদের জন্য মঙ্গলজনক। স্বাধীনতার যে মূল দর্শন রয়েছে, এখনও আমরা তা পুরোপুরি অর্জন করতে পারিনি। স্বাধীনতার যে সার্ব মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার, গণতন্ত্র, শোষনমুক্ত সমাজ ব্যবস্থার যে স্বপ্ন জাতির জনক দেখেছিলেন যে বাঙালিরা হাসবে, বাঙালিরা খেলবে, বাঙালিরা পেট ভরে খাবে কিন্তু আমাদের দেশে এখনও এমন মানুষ রয়েছে যারা খোলা ছাদের নিচে বাস করে, না খেয়ে দিন পার করে। তাই তার সেই স্বপ্ন পূরণ না হওয়ার পেছনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি দায়বদ্ধতা রয়েছে। সেই দায় থেকে কিভাবে এই জাতিকে মুক্ত করবো তা নিয়ে ভাবতে হবে।

বিশেষ সমাবর্তনে বঙ্গবন্ধুকে ডিগ্রি প্রদানের পূর্বে পাকিস্তানি সামরিক শাসকদের ডিগ্রি বাতিললের আহ্বান জানিয়ে সাদ্দাম হোসেন বলেন: যুগে যুগে ঢাকা বিশ্ববিদ্যালয় রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, আল্লামা ইকবাল, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়সহ অনেককেই সম্মানসূচক ডিগ্রিতে ভূষিত করেছে। একইভাবে পাকিস্তান রাষ্ট্র কায়েম হওয়ার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয় চরিত্রকে সরকারি চরিত্রে রূপান্তরিত করার চেষ্টা করা হয়েছে। আগামী সেপ্টেম্বর মাসে বিশেষ সমাবর্তনে জাতির পিতাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেয়ার আগে পাকিস্তানের শোষক গোষ্ঠীর সামরিক শাসক ইস্কান্দার মির্জা, খাজা নাজিমুদ্দিন ও আইয়ুব খানসহ  বাংলা বিরোধী, ভাষা আন্দোলনের বিরোধিতাকারী সামরিক শাসকদের ডি-লিট ডিগ্রি বাতিল করা যায় কিনা সে বিষয়ে বিবেচনা করার অনুরোধ রইলো।

Reneta

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, যুগ্ম-সম্পাদক অধ্যাপক ড. জেড এম পারভেজ সাজ্জাদ।

এছাড়াও সভায় আরও উপস্থিত ছিলেন অফিসার্স এসোসিয়েশন, তৃতীয় শ্রেণী কর্মচারী সমিতি, কারিগরী কর্মচারী সমিতি ও ৪র্থ শ্রেণী কর্মচারী ইউনিয়নের নেতারা। আলোচনা সভা সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. এনামউজ্জামান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৭ মার্চের ভাষণঢাবি উপাচার্যবঙ্গবন্ধুশেখ মুজিবুর রহমান
শেয়ারTweetPin

সর্বশেষ

সম্মাননা আর গানের সন্ধ্যায় রুনা লায়লা, টিকিটের অর্থ যাবে ত্রাণ তহবিলে

জুলাই ২১, ২০২৬
ছবি: 'মাইলস্টোন ট্র্যাজেডি শ্রদ্ধাঞ্জলি ও স্মরণসভা' অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. জুবাইদা রহমান।

মাইলস্টোন ট্র্যাজেডি: শ্রদ্ধাঞ্জলি ও স্মরণসভায় যা বললেন ডা. জুবাইদা রহমান

জুলাই ২১, ২০২৬

অগ্রিম বুকিংয়ে কতোটা বাজিমাত করলো থালাপতির বিদায়ী ছবি?

জুলাই ২১, ২০২৬

নতুন কুঁড়ি স্পোর্টস জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্ব উদ্বোধন

জুলাই ২১, ২০২৬

গায়ানা উপকূলে ফেরি ডুবি: নিহত ২৭, নিখোঁজ ৮৩

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT