চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৭ ‘বিশেষ ব্যক্তি’কে চাকরি দিল ঢাকা উত্তর সিটি করপোরেশন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৫ অপরাহ্ণ ২২, ডিসেম্বর ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A

প্রথমবারের মতো দুজন ট্রান্সজেন্ডার, দুজন এসিডদগ্ধ নারী, দুজন বিশেষ চাহিদাসম্পন্ন মানুষ এবং সড়ক দুর্ঘটনায় নিহত স্কুলছাত্রের ভাইসহ মোট সাতজনকে বিভিন্ন পদে চাকরি দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

বুধবার ২২ ডিসেম্বর রাজধানীর গুলশান-২ এলাকায় বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে দৃষ্টিনন্দন পরিবেশে আয়োজিত ‘সিক্সটিন ডেইজ অব অ্যাক্টিভিজম’ উদযাপন অনুষ্ঠানে উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, ডিএনসিসি দুজন ট্রান্সজেন্ডার মইনুল ইসলাম অনামিকা ও আসিফ নেওয়াজ মেঘ, দুজন এসিডদগ্ধ নারী নাসরিন জাহান ও লুলু মানসুরা, দুজন বিশেষ চাহিদাসম্পন্ন মানুষ সাবিনা ইয়াসমিন শিল্পী ও সানজিদা আক্তার এবং রামপুরায় সড়ক দুর্ঘটনায় নিহত স্কুলছাত্র মাইনুদ্দিন ইসলাম দুর্জয়ের সহোদর ভাই মনির হোসেনসহ মোট সাতজনকে চাকরি দিয়ে তাদের পরিবারের পাশে দাঁড়িয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে।

তিনি আরও বলেন, নারী নির্যাতন, যৌতুকপ্রথা, বাল্যবিবাহ, এসিড নিক্ষেপসহ সামাজিক ব্যাধিগুলোর বিরুদ্ধে প্রচলিত আইনের যথাযথ প্রয়োগের পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। মানুষের মধ্যে নৈতিকশিক্ষা ও মূল্যাবোধগুলো জাগিয়ে তুলতে হবে, নারী-পুরুষ সকলকে মানুষ হিসেবে মূল্যায়ন করতে হবে।

সভাপতি হিসেবে বক্তৃতা শেষে মেয়র আতিকুল ইসলাম মহান মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতিস্বরূপ ডিএনসিসি এলাকার ৫ জন নির্বাচিত কাউন্সিলরকে বিশেষ সম্মাননা দেন। সম্মাননাপ্রাপ্ত কাউন্সিলররা হলেন- ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা মুরাদ হোসেন, ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা সালেক মোল্লাহ, ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা মো. মফিজুর রহমান, ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা মো. লিয়াকত আলী এবং ৫৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা মো. নাসির উদ্দীন।

ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রধান অতিথি হিসেবে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এবং বিশেষ অতিথি হিসেবে জাতীয় সংসদ সদস্য নাহিদ ইজাহার খান, শক্তি ফাউন্ডেশনের ডেপুটি ডিরেক্টর ইমরান আহমেদ ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা উপস্থিত ছিলেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা উত্তর সিটি করপোরেশন
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির কোচ হচ্ছেন আন্দ্রে পিরলো

জুলাই ২৫, ২০২৬

বয়স ৭৪, তাতে কী- রুনা লায়লা ইজ রুনা লায়লা!

জুলাই ২৫, ২০২৬

আবু হেনা রাসেল স্মরণে ক্র্যাবে দোয়া মাহফিল ও শোকসভা

জুলাই ২৪, ২০২৬

কুকুরেয়ার খোলা চুলের পেছনে কী সত্যি আছে আবেগের গল্প?

জুলাই ২৪, ২০২৬

লেস্টার ছাড়ছেন না মালিক, বড় পরিবর্তনের ঘোষণা

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT