চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৭৫তম জন্মদিনে জেলেই থাকছেন পি চিদাম্বরম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০৭ অপরাহ্ণ ০৫, সেপ্টেম্বর ২০১৯
আন্তর্জাতিক
A A

ভারতের সাবেক অর্থমন্ত্রী পি চিদাম্বরমকে তিহার জেলে পাঠানোর নির্দেশ দিয়েছেন সিবিআইয়ের বিশেষ আদালত। আইএনএক্স মিডিয়া কেলেঙ্কারিতে বৃহস্পতিবার তার বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছেন আদালত।

এনডিটিভি জানায়, ১৯ সেপ্টেম্বর পর্যন্ত তিহার জেলেই থাকতে হবে পি চিদাম্বরমকে। ফলে ১৬ সেপ্টেম্বর তার ৭৫ তম জন্মদিনটি তিহার জেলে বসেই কাটাতে হবে।

তার বয়স এবং পরিস্থিতি তুলে ধরে তার আইজীবীর করা আবেদনের পর বৃহস্পতিবার  বিচারক অজয় কুমার কুহার ১৯ সেপ্টেম্বর তার বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দেন।

অন্যদিকে বিচারকের ওই রায়ের পর বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বলেন: আমি শুধুমাত্র অর্থনীতি নিয়ে চিন্তিত।

চলতি সপ্তাহে ‘৫ শতাংশ’ বলে সরকারকে কটাক্ষ করেছিলেন তিনি। তারপর বৃহস্পতিবার এই মন্তব্য করলেন সাবেক অর্থমন্ত্রী। গত ১৫ দিন ধরে সিবিআই হেফাজতে রয়েছেন পি চিদাম্বরম।

পি চিদাম্বরম সাংবাদিকদের বলেন: আপনারা জানেন ৫ শতাংশ কী? আপনারা মনে রাখবেন ৫ শতাংশ।

Reneta

অর্থনীতির গতি নিম্নমুখী হওয়া সরকারের কাছে চাপের, এছাড়া জিডিপির গতি হ্রাস হওয়ার পরিমাণও দিন কয়েক আগেই জানানো হয়। এমন পরিপ্রেক্ষিতে জনগণের দৃষ্টিভঙ্গি অন্যদিকে সরাতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ।

কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অর্থনীতি নিয়ে একাধিকবার আক্রমণ করে কংগ্রেস, তাদের তরফে টুইটে লেখা হয়, ‘যাদের সত্যের শক্তি রয়েছে, তারা যে কোনও অবিচারের সঙ্গে লড়তে পারে’।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অর্থমন্ত্রী পি চিদাম্বরম
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

উৎসব ও সিওটিআরআই-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

জুলাই ১৫, ২০২৬

গাজীপুরে পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২

জুলাই ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

এক বছরে বিবিসির টিভি লাইসেন্স বাতিল করেছে যুক্তরাজ্যের ৫ লাখের বেশি পরিবার

জুলাই ১৫, ২০২৬

আসছে ‘আওয়ারাপান ২’ ও ‘টক্সিক’: হল বাঁচাতে হিন্দি সিনেমাতেই ভরসা?

জুলাই ১৫, ২০২৬
ছবি: প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন (সংগৃহীত)।

এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনে ৫টি উদ্যোগ গ্রহণ করেছে সরকার: মাহদী আমিন

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT