চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৭৪ দেশের সরকারের হাতে সুইস ব্যাংকের ৩৪ লাখ একাউন্টের তথ্য

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৭ পূর্বাহ্ণ ১১, অক্টোবর ২০২২
- সেমি লিড, অর্থনীতি, আন্তর্জাতিক, এইচটি বাংলা
A A

বার্ষিক তথ্য বিনিময় চুক্তির মাধ্যমে সুইজারল্যান্ড থেকে নিজ নিজ দেশের নাগরিক ও সংস্থাগুলির সুইস ব্যাংক একাউন্টের তথ্য হাতে পেল ভারতসহ ৭৪টি দেশের সরকার।

হিন্দুস্তান টাইমস এ তথ্য জানিয়েছে।

সুইস ফেডারেল ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, গত সেপ্টেম্বরেই এই তথ্য তুলে দেওয়া হয়েছে ভারতসহ ৭৪টি দেশের সরকারের হাতে। মোট ৩৪ লাখ একাউন্টের তথ্য সংশ্লিষ্ট সরকারগুলিকে দেওয়া হয়েছে।

এদিকে ভারতীয় কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এই তথ্যের ভিত্তিতে কর ফাঁকি, বেআইনি লেনদেন, নাশকতা, অর্থ পাচার, তছরুপের মতো দুর্নীতির তদন্ত চলবে। তবে কার একাউন্টের তথ্য কেন্দ্র হাতে পেয়েছে, তা প্রকাশ করেনি। তথ্য আদান প্রদানের শর্ত অনুযায়ী, প্রাপ্ত তথ্য প্রকাশ করা যাবে না।

নাম প্রকাশে অনিচ্ছুক ভারতীয় এক কর্মকর্তা জানিয়েছেন, তালিকায় থাকা একাউন্টের মালিকদের বেশিরভাগই ব্যবসায়ী। অনাবাসী ভারতীয়দের সংখ্যা তালিকায় বেশি। দক্ষিণ-পূর্ব এশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কিছু আফ্রিকান এবং দক্ষিণ আমেরিকার দেশে বসবাসরত ব্যবসায়ীর নাম রয়েছে তালিকায়৷

জানা গিয়েছে, চলতি বছরে সুইস কর্তৃপক্ষ ইতিমধ্যেই ১০০ জনেরও বেশি ভারতীয় নাগরিক এবং সংস্থার তথ্য দিয়েছে ভারত সরকারকে। পানামা, ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ এবং কেম্যান দ্বীপপুঞ্জে ব্যবসা করা ভারতীয় সংস্থার নামও দিল্লিকে দিয়েছে সুইস কর্তৃপক্ষ। এই নিয়ে টানা চতুর্থ বছর সুইস ব্যাংকে থাকা ভারতীয়দের একাউন্টের বিশদ জানতে পেল ভারত।

Reneta

এদিকে কিছু রাজ পরিবারের সদস্য, রাজনীতিবিদেরও নাম রয়েছে সুইজারল্যান্ডের দেওয়া তালিকায়। তালিকায় থাকা ব্যক্তি বা সংস্থার ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর এবং মূলধনী আয়ের বিস্তারিত তথ্যও ভারতের হাতে তুলে দিয়েছেন সুইস কর্তৃপক্ষ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কালো টাকাসুইস ব্যাংক
শেয়ারTweetPin

সর্বশেষ

এলএনজি টার্মিনালের ত্রুটি মেরামত করতে একসপ্তাহ লাগবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জুলাই ২৭, ২০২৬

সুন্দর দেশ গড়ে তুলতে ক্ষুদে শিক্ষার্থীদের তৈরি হতে প্রধানমন্ত্রীর আহ্বান

জুলাই ২৭, ২০২৬

শাপলা চত্বরে হামলা ও হত্যাকাণ্ডের মামলায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ

জুলাই ২৭, ২০২৬

‘আর্জেন্টিনা বিরোধী ক্যাম্পেইন’ করেছে ব্রাজিল-মেক্সিকো-ডেমোক্রেটিক পার্টি

জুলাই ২৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনাল পরিচালনা করা রেফারি অবসরে গেলেন

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT