স্পোর্টস

৭৩ ঘণ্টা লন বল খেলে শেইনের বিশ্ব রেকর্ড

৭৩ ঘণ্টা লন বল খেলে শেইনের বিশ্ব রেকর্ড

বিশ্ব রেকর্ড গড়তে অস্ট্রেলিয়ার শেইন বারউইক একটানা ৭৩ ঘণ্টা অর্থাৎ তিনদিনেরও বেশি সময় ধরে লন বল খেলেছেন।

কুইন্সল্যান্ডের ক্লোনকারি শহরে এমন কীর্তি গড়েন তিনি। এর আগে এই ধরনের খেলার আর কোনো রেকর্ড নেই।

ক্লোনকারি বোলস ক্লাবের ম্যানেজার শেইন স্থানীয় সময় শুক্রবার সকাল নয়টায় লন বল খেলা শুরু করেন। সোমবার সকাল ১০টায় শেষ বলটা ছোড়েন তিনি।

অবশ্য তার এ নতুন রেকর্ডের বিষয়ে গিনেস বুক অব রেকর্ডস কর্তৃপক্ষ এখনও নিশ্চিত করেনি।

৪৬ বছর বয়সী এ ক্লাব ম্যানেজার প্রতি ৪ ঘণ্টা পরপর ১০ মিনিটের একটি বিরতি লাভের সুযোগ পান। পানি ও খাবার তার সঙ্গে ছিল। আর একটি এ্যাম্বুলেন্সও সেখানে রাখা হয়েছিল।

ক্লোনকারি শহরের মেয়র গ্রেগরি ক্যাম্পবেল তার এই অতিমানবীয় কীর্তিতে অভিনন্দন জানিয়েছেন।

এর মাধ্যমে নিজের ক্লাবের জন্য ১৫ হাজার ইউএস ডলার অর্থ সংগ্রহ করতে পারবেন বলে আশাবাদী শেইন।

বিষয়:বিশ্ব রেকর্ড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…