বিনোদন

৭১তম এমি অ্যাওয়ার্ড: মনোনয়নে সমানে সমান এইচবিও-নেটফ্লিক্স

এমি অ্যাওয়ার্ডের মনোনয়ন: এগিয়ে 'গেম অব থ্রোনস'

৭১তম এমি অ্যাওয়ার্ড: মনোনয়নে সমানে সমান এইচবিও-নেটফ্লিক্স

মার্কিন টেলিভিশনের সর্বোচ্চ সম্মাননা এমি অ্যাওয়ার্ড এর মনোনয়ন দেয়া হয়েছে মঙ্গলবার (১৬ জুলাই)। ৭১তম এমি অ্যাওয়ার্ডের জন্য ২৬টি ক্যাটাগরিতে মনোনয়ন দেয়া হয়েছে। 

এবছরে মনোনয়নে এইচবিও এবং নেটফ্লিক্স প্রায় সমানে সমান। ১৩৭টি মনোনয়ন পেয়েছে এইচবিও। আর নেটফ্লিক্স পেয়েছে ১১৭টি মননোয়ন।

এককভাবে মনোনয়নে এগিয়ে আছে ‘গেম অব থ্রোনস’। ৩২টি মনোনয়ন পেয়েছে এই সিরিজটি। বেয়ন্স তার নেটফ্লিক্স সিনেমা ‘হোমকামিং’ এর জন্য ৬টি মনোনয়ন পেয়েছেন।

আমাজনের কমেডি মারভেলাস মিসেস মার্শেলও এবছর চমকে দিয়েছে সবাইকে। বিভিন্ন ক্যাটাগরিতে মোট ২০টি মনোনয়ন পেয়েছে এই সিরিজটি।

এমি অ্যাওয়ার্ডকে চলচ্চিত্রের একাডেমি অ্যাওয়ার্ড, সংগীতের গ্র্যামি অ্যাওয়ার্ড, এবং মঞ্চের টনি অ্যাওয়ার্ডের সমতুল্য ধরা হয়।

২২ সেপ্টেম্বর লস অ্যাঞ্জেলসের মাইক্রোসফট থিয়েটারে অনুষ্ঠিত হবে মূল অনুষ্ঠান।

বিষয়:এইচবিও এমি অ্যাওয়ার্ড এমি অ্যাওয়ার্ডস ২০১৯ গেম অব থ্রোনস নেটফ্লিক্স

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…