চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৬ সন্তানের জনকের ১১ বছরের শিশুকে বিয়ে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৮ অপরাহ্ণ ০১, জুলাই ২০১৮
আন্তর্জাতিক
A A

মালয়েশিয়ায় ৪৫ বছর বয়সী এক লোকের সঙ্গে ১১ বছরের এক শিশুর বিয়ে নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। এই বিয়ের পর দেশটিতে সব ধরনের বিয়ের ন্যূনতম বয়স ১৮ করার জোর দাবি উঠেছে।

বিবিসি জানায়, সম্প্রতি থাইল্যান্ডের ১১ বছর বয়সী এক শিশুর বিয়ে হয় ৪৫ বছর বয়সী মালয়েশিয়ার এক ব্যক্তির। ওই ব্যক্তি আর আগেও দুটি বিয়ে করেছে এবং ৬ টি সন্তান আছে।

তবে মালয়েশিয়ার সরকার বলছে তাদের কাছে এই বিয়ের কোন নথি নেই। থাইল্যান্ডে হওয়া বিয়েটির তদন্ত করছে তারা।

এদিকে শিশুর বাবা-মা বলছেন, তাদের সম্মতিতেই বিয়ে হয়েছে এবং মেয়ের স্বামী যদি রাজী থাকে তাহলে বয়স ১৬ বছর হওয়া পর্যন্ত তারা মেয়কে কাছে রাখতে চান।

শিশুটির পরিবার মালয়েশিয়ার কেলানতান শহরে কাজ করেন। দেশটির মানবাধিকার কর্মীরা বলছেন, এই বিয়েটি শিশুটির পরিবারের দারিদ্রতার সুযোগ নিয়ে করা হয়েছে। এটি একটি বাণিজ্য।

বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পরই সমালোচনা শুরু হয়। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থাও এই বিয়েকে ‘দুঃখজনক ও অগ্রহণযোগ্য’ বলে উল্লেখ করেছে।

Reneta

মালয়েশিয়ায় মেয়েদের বিয়ের বয়স আইনগতভাবে ১৮ বছর হলেও ইসলামি শরীয়াহ আদালত চাইলে ১৬ বছরের কম বয়সী মেয়েদেরেও বিয়ের অনুমতি দিতে পারে।

তাদের কাছে এই বিয়ের নথি না থাকায় দেশটির নারী, পরিবার ও সমাজ উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয় বলছে, শরীয়াহ আদালতের অনুমতি ছাড়া যেকোন বিয়ে অবৈধ এবং এ কারণে বরকে ৬ মাস পর্যন্ত জেল খাটতে হতে পারে।

মানবাধিকার কর্মীরা এই বিয়ের সমালোচনা করেছেন। তারা বলছেন, ১১ বছরের শিশুকে বিয়ে করা যৌন নিপীড়নের সামিল। দেশটিতে ইতোমধ্যে ১৫ বছরের কম বয়সী প্রায় ১৬ হাজার মেয়ে শিশুর বিয়ে হয়েছে।

গত বছর দেশটিতে শিশুদের ওপর যৌন নির্যাতনের বিরুদ্ধে আইন করেছে, তবে শিশুদের বিয়েকে অপরাধ হিসেবে গণ্য করেনি।

গত সপ্তাহেও রাজধানী কুয়ালালামপুরে ‘মেয়েরা নববধু না’ বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনও শিশুদের বিয়ের আগের আইন মেনেই শেষ হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মালয়েশিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে ২ পর্যটক নিহত

জুলাই ৩১, ২০২৬

তুলা চাষে জোর দিতে ব্র্যাকের জাতীয় সংলাপ

জুলাই ৩১, ২০২৬

ইতালির বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফ্রাঙ্কো বারেসি মারা গেছেন

জুলাই ৩১, ২০২৬

ঢাকার মঞ্চ মাতালেন কলকাতার সুমনা

জুলাই ৩১, ২০২৬

পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে নিহত অন্তত ৩৪

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT