চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৬ শতাংশ সুদে আমানত পেলে তবেই ৯ শতাংশে ঋণ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৯ অপরাহ্ণ ১৪, জানুয়ারি ২০২০
- সেমি লিড, অর্থনীতি
A A

কেবল ৬ শতাংশ সুদের নিচে আমানত পেলেই ৯ শতাংশ সুদে ঋণ বিতরণ করা হবে বলে জানিয়েছেন ব্যাংকাররা।

তাদের যুক্তি, আমানত ও ঋণ এই দুইটি বিষয় একে অপরের উপর নির্ভরশীল। স্বল্প সুদে আমানত না পেলে এক অংক (সিঙ্গেল ডিজিট) সুদে ঋণ বিতরণ সম্ভব নয়।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সভা শেষে ব্যাংকারদের পক্ষে এসব কথা জানান, ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) এর চেয়ারম্যান এবং ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার।

ক্ষুদ্র ও মাঝারি ঋণ বিতরণের ক্ষেত্রে ডাবল ডিজিটের সুপারিশ করেছিল ব্যাংকাররা। তবে এটি নাকচ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

আলী রেজা ইফতেখার আরও বলেন, আজকের সভায় আমাদের কোনো দাবি ছিল না। কিন্তু বাংলাদেশ ব্যাংকের কাছে ব্যাংকিং খাতের কিছু চ্যালেঞ্জ তুলে ধরেছি। গভর্নর জানিয়েছেন সার্কুলারের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

তিনি বলেন, ব্যাংকিং খাতের জন্য নয়-ছয় বাস্তবায়ন খুবই জরুরী। তবে এক্ষেত্রে স্বল্প সুদে আমানত এর বিষয়টি সরাসরি সম্পর্কিত। কারণ কম রেটে আমানত পেলে কম রেটে ঋণ দেয়া যাবে।

Reneta

তবে ঋণ অবলোপনের বিষয়ে আজ আলোচনা হওয়ার কথা থাকলেও কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি বাংলাদেশ ব্যাংক।

গত দেড় বছরে নয়-ছয় সুদহার বাস্তবায়ন সম্ভব হয়নি কেন এমন প্রশ্নের জবাবে এবিবির চেয়ারম্যান জানান, গত দেড় বছরে আমাদের বিফলতা প্রমাণ হয়নি। বাজারের চাহিদাই ছিল এরকম।

২ শতাংশে ঋণ পুনঃতফসিলের বিষয়ে তিনি বলেন, এই কার্যক্রমটি পুরোপুরি ব্যাংকার ও কাস্টমার সম্পর্কের ভিত্তিতে আগাচ্ছে। ২ শতাংশে ঋণ পুনঃতফসিল করবে কিনা – সেটা পুরোপুরি ব্যাংকের ব্যাপার। এখানে কেন্দ্রীয় ব্যাংকের কোনো হস্তক্ষেপ নেই।

সভা শেষে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম জানান, এসএমই খাতকে সিঙ্গেল ডিজিট এর আওতায় না নিয়ে আসার সুপারিশ করেছিল ব্যাংকাররা। কিন্তু বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে সুপারিশ নাকচ করে দেওয়া হয়েছে। কারণ এ সিদ্ধান্ত বাস্তবায়ন হলে ক্ষুদ্র উদ্যোক্তারা ক্ষতিগ্রস্ত হবে। উন্নয়ন ক্ষতিগ্রস্ত হবে।

বর্তমানে আর্থিক প্রতিষ্ঠানগুলোর অবস্থা খুবই নাজুক উল্লেখ করে তিনি বলেন, আর্থিক প্রতিষ্ঠান থেকে ব্যাংকগুলোর আমানত একসঙ্গে উঠিয়ে না নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়াও ভুয়া ঋণ বন্ধে জামানত সংরক্ষণের ব্যাপারে কঠোর হচ্ছে বাংলাদেশ ব্যাংক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এবিবিকেন্দ্রীয় ব্যাংকবাংলাদেশ ব্যাংকব্যাংকার
শেয়ারTweetPin

সর্বশেষ

২০২৭ সালের হজের সরকারি-বেসরকারি প্যাকেজ ঘোষণা

জুলাই ২১, ২০২৬

বাগেরহাটের ঐতিহাসিক গাজী কালুর দরগাহর জমি দখলের অভিযোগ

জুলাই ২১, ২০২৬

ঢাকা সফরে আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত

জুলাই ২১, ২০২৬

একটি গল্প যা সারাজীবন মনে থাকবে: এএফএ সভাপতি

জুলাই ২১, ২০২৬

বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT