চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৬ ঘণ্টা জেরার মুখে ঐশ্বরিয়া, অমিতাভকেও তলব করা হতে পারে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১০ অপরাহ্ন ২১, ডিসেম্বর ২০২১
বিনোদন
A A

পানামা পেপারসের ঘটনায় সোমবার (২০ ডিসেম্বর) বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনকে তলব করেছিলেন ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এদিন দিল্লির ইডি দপ্তরে হাজির হয়েছিলেন অভিনেত্রী।

সেখানে দীর্ঘ ৬ ঘণ্টার ম্যারাথন জেরার মুখোমুখি হন ঐশ্বরিয়া। পানামা পেপার্স কেলেঙ্কারি কাণ্ডে ঐশ্বরিয়ার বয়ান রেকর্ড করেন ইডি।

কর ফাঁকি দিয়ে বিদেশে টাকা গচ্ছিত রাখবার অভিযোগে ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট, ১৯৯৯-এর আওতায় তার বয়ান নথিভুক্ত করা হয়। নিজের বিদেশি সম্পত্তির বিবরণ এর আগেও কেন্দ্রীয় সংস্থার কাছে জমা দিয়েছিলেন ঐশ্বরিয়া।

জানা গেছে, এদিন ইডির একগুচ্ছ প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে ঐশ্বরিয়াকে। সূত্রের খবর অনুসারে, ঐশ্বরিয়ার কাছ থেকে তদন্তকারী অফিসাররা জানতে চেয়েছেন কীভাবে তাদের (যে কোম্পানির ডিরেক্টর পদে ছিলেন ঐশ্বরিয়া) সঙ্গে যোগাযোগ হলো নায়িকার? জানা গেছে, নায়িকার পাশাপাশি তার বাবা মাও এই কোম্পানির সঙ্গে যুক্ত।

এছাড়াও ইডি ঐশ্বরিয়ার সামনে প্রশ্ন রেখেছেন, ‘আপনার পরিবার কীভাবে যুক্ত হল এই জালিয়াতির সঙ্গে?’

তবে আগামী দিনে আবারও ইডির জেরার মুখে পড়তে হবে কিনা ঐশ্বরিয়াকে তা এখনো স্পষ্ট নয়। তবে, খুব শিগগির এই মামলায় অমিতাভ বচ্চনকেও তলব করতে পারে ইডি।

Reneta

এর আগেও দুইবার ঐশ্বরিয়াকে তলব করার সিদ্ধান্ত নিয়েছিল ইডি। কিন্তু দুইবারই অভিনেত্রী সময় চেয়ে নিয়েছিলেন।

বেশ কিছুদিন ধরে ইডি এবং আয়কর বিভাগ পানামা পেপারস কাণ্ডের তদন্ত করছে। বিদেশেও পাঠানো হয়েছে তদন্তকারী দল।এদিকে পানামা কেলেঙ্কারিতে অভিযুক্তদের তালিকায় সবার উপরে রয়েছে অমিতাভ বচ্চনের নাম। এছাড়াও নাম আছে অজয় দেবগণের।

পানামা পেপারসে ভারত সহ ২০০টি দেশের রাজনীতিবিদ ব্যবসায়ী, সেলিব্রিটিদের নাম উঠে এসেছে, যাদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ আছে। ১৯৭৭ সাল থেকে ২০১৫ সালের শেষ পর্যন্ত ১ কোটি ১৫ লক্ষ গোপন নথি তথ্য ছিল এই তালিকায়।

Jui  Banner Campaign
ট্যাগ: ইডিএনফোর্সমেন্ট ডিরেক্টরেটঐশ্বরিয়া রাইপানামা পেপারসপানামা পেপারস কেলেঙ্কারি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পাবনায় পুরাতন মামলায় গ্রেপ্তার এনসিপির যুবসংগঠন নেতা আসাদুল্লাহ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

মার্করাম ঝড়ে কিউইদের হারিয়ে টানা তিন ম্যাচে অপরাজেয় প্রোটিয়ারা

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন ১৭ ফেব্রুয়ারি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশ ছেড়েছেন ফয়েজ আহমদ তৈয়্যব

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

বিশ্বকাপে হাত মেলাবে ভারত-পাকিস্তান? যা বলছেন দুই অধিনায়ক

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT