চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৬ এপ্রিল থেকে ধানমন্ডিতে ‘মেয়ে’র ‘রাঙতা’ মেলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৯ অপরাহ্ণ ০৩, এপ্রিল ২০১৮
লাইফস্টাইল
A A

বাংলা নববর্ষকে সামনে রেখে ধানমন্ডির মাইডাস সেন্টারে আসন্ন ৬ ও ৭ এপ্রিল তারিখে পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাভাষী নারীদের নেটওয়ার্ক ‘মেয়ে’ আয়োজিত বাংলাদেশি উদ্যোগের মেলা ‘রাঙতা’।

যেকোনো উদ্যোগের শুরুটা হয় ভালোলাগা থেকে। এই ভালোলাগাকে পুঁজি করে পথ চলা কিছু উদ্যোক্তা বন্ধুর যৌথ আয়োজন ‘রাঙতা’।

‘মেয়ে’ বাংলাভাষী নারীদের নিয়ে মিলেমিশে গড়ে ওঠা একটি অলাভজনক, স্বেচ্ছাসেবী নেটওয়ার্ক। মেয়েদের বন্ধুতা, ক্ষমতায়ন ও নেতৃত্বের বিকাশ ‘মেয়ে’র প্রতিপাদ্য। ২০১১ সালের জুনে একটি ফেসবুক গ্রুপ থেকে যাত্রা শুরু করে অনলাইন থেকে অফলাইনে সম্মিলিত মত বিনিময়, ভাবনার বিকাশ ও উদ্যোগের প্রসারের মধ্য দিয়ে গত সাড়ে ৬ বছরে প্রায় ৬ হাজার নারীর নির্ভরতার ঠাঁই হয়ে উঠেছে ‘মেয়ে’। যুগ যুগ ধরে নারীকে যে নীরবতার শিক্ষা দেওয়া হয়েছে, তার দেয়ালে নিজেদের সোচ্চার কণ্ঠ দিয়ে ফাটল ধরাতে মেয়েদেরকে একত্রিত করে বিশাল এক পরিবার হয়ে উঠেছে ‘মেয়ে’। সময়ের সাথে সেই পরিবারে যোগ দিয়েছেন পুরুষ এবং তৃতীয় লিঙ্গের মানুষও।

এই সম্মিলিত প্রচেষ্টার ধারাবাহিকতায় ‘মেয়ে’র অনেক অনেক উদ্যোগের মাঝে একটি হলো ‘রাঙতা’ নামের মেলাটি। ‘মেয়ে’ বিশ্বাস করে নারীর ক্ষমতায়নে অর্থনৈতিক স্বাবলম্বিতার কোনো বিকল্প নেই। সেই ভাবনা আর আলোচনার সূত্রে ২০১৩ সালের অক্টোবর মাসে সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে কিছু নবীন উদ্যোক্তা নিয়ে অনুষ্ঠিত হয় প্রথম মেলাটি। প্রথম মেলার অভাবনীয় সাফল্য উদ্যোক্তাদের নিয়ে ‘মেয়ে’র নতুন শাখা ‘হুটহাট’-এর সৃষ্টি ও প্রসারে উৎসাহ যুগিয়েছে। ব্যবসায়িক মুনাফা নয়, বরং ভালোলাগা এবং মূল্যবোধকে অগ্রাধিকার দিয়ে গুণগত মানসম্পন্ন ক্রেতাবিক্রেতার সমাহার সৃষ্টি এবং বন্ধুত্বপূর্ণ যোগাযোগের মধ্য দিয়ে ব্যবসায়িক সাফল্য অর্জন ‘রাঙতা’র সাফল্যের মূলমন্ত্র। তাই বাজারচলতি বিদেশি পণ্যের ভিড়ে একান্তই নিজস্ব সৃষ্টিশীলতা নিয়ে ব্যতিক্রমী পথে হেঁটে চলেছে ‘রাঙতা’। ‘মেয়ে’ থেকে যাত্রা শুরু করলেও হুটহাট এবং রাঙতায় ক্রেতা ও বিক্রেতা হিসেবে লিঙ্গ নির্বিশেষে সকল মানুষ আমন্ত্রিত।

প্রাণের টানে, শখ ও স্বাতন্ত্র্যকে পুঁজি করে ২০১৩-তে যে রাঙতার পথচলা শুরু,তিন বছরে শখের গণ্ডি পেরিয়ে তা আরো বিস্তৃত ও পেশাদার হওয়ার সম্মিলিত সাহস অর্জন করেছে। এবারের রাঙতা আয়োজিত হচ্ছে দ্বিগুণ কলেবরে, আরো বিস্তৃত পরিকল্পনা নিয়ে। বরাবরের মতো এবারও মেলাতে অংশগ্রহণ করছেন মেয়ে নেটওয়ার্কের উদ্যোক্তা শাখা ‘হুটহাট’-এর কয়েকজন অনন্য উদ্যোক্তা। সেই সঙ্গে যোগ দিচ্ছে হুটহাটের বাইরের কিছু আনকোরা উদ্যোক্তা। মেয়ের নিজস্ব স্টলসহ মোট ৪৪টি স্টলে নিজেদের পণ্যের পসরা সাজাবে ৫৫টি উদ্যোগ।

মেলায় পাওয়া যাবে নতুন-পুরাতন বই, গাছ, হরেক রকম খাবার, মসলা, ছোট বড় সকলের জন্য নিজস্ব নকশার জামাকাপড়, দেশীয় তাঁতের শাড়ি, দেশি জামদানি, কাতান, নকশিকাঁথা শাড়ি, হাতে বানানো গয়না, রংতুলিতে আঁকা পোশাক, গৃহস্থালির সরঞ্জাম, চামড়াজাত পণ্য, ব্যাগ, জুতো, নির্ভরযোগ্য কসমেটিকস, খেলনা, পেইন্টিং এবং বিভিন্ন ধরনের সেবা। এবার প্রথমবারের মতো মেলায় কার্ডে মূল্য পরিশোধের সুবিধা রাখা হচ্ছে। সেই সঙ্গে থাকবে বাড়িতে মেলার পণ্য পৌঁছে দেওয়ার ব্যবস্থা।

Reneta

‘মেয়ে’র পক্ষ থেকে এবারের মেলার আয়োজন করছেন তৃষিয়া নাশতারান, স্মিতা দাস এবং সাবরিনা আমান রিভী। ধানমন্ডির মাইডাস সেন্টারে ৬ ও ৭ এপ্রিল দুইদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে মেলা। মেলাটিতে হুইলচেয়ার প্রবেশগম্য, শিশুদের মায়ের দুধ পানের জন্য থাকছে আলাদা স্থান। ধূমপানমুক্ত মেলাটিতে কোনো পাকিস্তানি পণ্য পাওয়া যাবে না।

রাঙতা মেলা সম্পর্কে কোনো প্রশ্ন বা মতামত থাকলে জানানো যাবে রাঙতার ফেসবুক পেইজে। লিংক-https://www.facebook.com/Rangtaa2013/

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মেয়েরাঙতা
শেয়ারTweetPin2

সর্বশেষ

সিনেমায় বন্ধুত্ব!

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

আগস্টে যেমন থাকবে আবহাওয়া

আগস্ট ২, ২০২৬

দেশ জুড়ে পুলিশের বাড়তি নিরাপত্তা, কী বার্তা দিচ্ছে?

আগস্ট ২, ২০২৬

লজিস্টিকস খাতে বিদেশি মালিকানার সীমা শিথিলের প্রস্তাব প্রত্যাহারের দাবি

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

উত্তরখানের সংঘর্ষে আহতদের দেখতে হাসপাতালে ডিএনসিসি প্রশাসক

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT