চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৬৪ জেলার বিউটিশিয়ানদের পুরস্কৃত করলেন ওমর সানী-পূর্ণিমা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫৫ অপরাহ্ণ ০৪, মার্চ ২০২২
বিনোদন
A A

জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো বিউটি অ্যান্ড ফ্যাশন অ্যাওয়ার্ড-২০২১। এসএম বিউটি একাডেমি এবং আগামীর আয়োজনে রাজধানীর রেডিসন ব্লুতে সম্প্রতি অনুষ্ঠিত হওয়া এই আয়োজনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী ও চিত্রনায়িকা পূর্ণিমা।

মৌসুমী মৌয়ের সঞ্চালনায় সারা বাংলাদেশ থেকে বিউটি এবং ফ্যাশন সেক্টরে এই প্রথম ৬৪ জেলা থেকে নির্বাচিত ৬৪ জনকে এই সম্মাননা তুলে দেয়া হয়।

এস এম বিউটি একাডেমির ব্যাবস্থাপনা পরিচালক আকলিমা আক্তার শান্তার শুভেচ্ছা বক্তব্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর মাহমুদুল হাসান টনির কোরিওগ্রাফিতে জমকালো ফ্যাশন শো, নাচ এবং অনন্যা আচার্য পরিবেশন করেন গান। ফাঁকে ফাঁকে চলে সম্মাননা প্রদান।

আয়োজনটি সম্পর্কে নায়িকা পূর্ণিমা বলেন, ‘এটা দারুণ একটা অনুভূতির আয়োজন। এখানে সারাদেশের ৬৪ জেলার বিউটিশিয়ান এবং ফ্যাশন শিল্পীরা অংশ নিয়েছেন। অনেকের উঠে আসার গল্প শুনেছি যা আমাকে প্রেরণা দিয়েছে। পরিবার, সমাজসহ নানা প্রতিকূলতাকে পেরিয়ে তারা নিজেদের আজকের অবস্থানে নিয়ে এসেছেন। তাদের মতো সফলদের হাতে পুরস্কার তুলে দিতে পেরে আমি আনন্দিত।’

নায়ক ওমর সানি বলেন, ‘অনুষ্ঠানে আসার আগে এর গভীরতা এতোটা বুঝতে পারিনি। আমাদের মা বোনেরা দিনে দিনে নানা মাধ্যমে বিকশিত হচ্ছেন দেখে ভালো লাগে। বিউটি ও ফ্যাশনেও তারা যেভাবে নিজেদের উন্নয়ন ঘটাচ্ছেন তা সত্যিই প্রশংসার দাবিদার। সবার জন্য আমার শুভকামনা থাকলো।’

অনুষ্ঠানের আয়োজক ছিলেন আকলিমা আক্তার শান্তা, ময়না আক্তার এবং বাবুল আক্তার। বিউটি অ্যান্ড ফ্যাশন অ্যাওয়ার্ডের স্ট্র্যাটেজিক এবং পিআর পার্টনার ছিলো লুমেক্সথ্রিসিক্সটি, ফটোগ্রাফি পার্টনার ছিলো মেমোরি বাসকেট, সাপোর্টিভ পার্টনার ছিলো লাফজ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওমর সানীপূর্ণিমাফ্যাশনবিউটিশিয়ান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কক্সবাজারের পেকুয়ায় বন্যাদুর্গতদের পাশে বিজিবি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জুলাই ১৩, ২০২৬

একতরফা চুক্তির দিন শেষ: ইরানের স্পিকার

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘শেখ হাসিনা যেখানেই আত্মসমর্পণ করুক, তাকে আগে জেলে যেতে হবে’

জুলাই ১৩, ২০২৬

‘ফ্রান্স দলে কোন ফরাসি নেই’— স্পেনের সাবেক প্রধানমন্ত্রীর ‘বর্ণবাদী’ মন্তব্যে তোলপাড়

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT