চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৬০ দিনের জন্য যুক্তরাষ্ট্রের গ্রিনকার্ড বন্ধ করছেন ট্রাম্প

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৩ অপরাহ্ণ ২২, এপ্রিল ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
করোনাভাইরাস

করোনাভাইরাসের ভয়াবহতার প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের আবেদন ৬০ দিনের জন্য বন্ধ করবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  এ সময় পর্যন্ত দেশটিতে ‘গ্রিন কার্ড’ অর্থাৎ স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেওয়া বন্ধ থাকবে।

এক টুইট বার্তায় ডোনাল্ড ট্রাম্প এমন ঘোষণা দেন। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে মার্কিন নাগরিকদের কর্মসংস্থান সুরক্ষার জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

বিবিসি বলছে, আজ বুধবার একটি নির্বাহী আদেশে সই করে গ্রিন কার্ড দেওয়ার কার্যক্রম স্থগিত করবেন ট্রাম্প।

অস্থায়ীভাবে যারা যুক্তরাষ্ট্রে প্রবেশ করবেন, তাদের জন্য এ আদেশ কার্যকর নয়। যদিও এর আগে সব ধরনের অভিবাসন স্থগিত করার কথা জানিয়েছিলেন তিনি।

ট্রাম্প বলেন, অভিবাসনের স্থগিত থাকলে দেশ সচল হওয়ার পর বেকার মার্কিন নাগরিকদের কর্মসংস্থানে অগ্রাধিকার পাবেন।

হোয়াইট হাউসে এক বক্তব্যে ট্রাম্প বলেন, যদি ভাইরাসের কারণে চাকরি হারানো মার্কিন নাগরিকদের স্থলে অন্য দেশ থেকে আসা নতুন অভিবাসী কর্মীরা চাকরি পান, তাহলে সেটি ভুল এবং অন্যায় হবে। আমাদের প্রথমে মার্কিন কর্মীদের খেয়াল রাখতে হবে।

Reneta

ট্রাম্প জানান, ওই আদেশে কিছু ছাড় থাকবে এবং প্রয়োজনে সেটির মেয়াদ আরও ৬০ দিন বা তারও বেশি সময় পর্যন্ত বাড়তে পারে।

তবে যারা এ করোনা ভাইরাস মহামারিতে জরুরি কাজে নিয়োজিত রয়েছেন যেমন খামারকর্মী বা যুক্তরাষ্ট্রে খাদ্যের যোগান নিশ্চিতে কর্মরতরা এ আদেশ থেকে ছাড় পেতে পারেন।

যুক্তরাষ্ট্রের অর্থনীতি ফের সচল হলে অভিবাসন প্রত্যাশীদের সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে এবং প্রশাসন নিশ্চিত করতে চায় যেন নিয়োগকর্তারা কম মজুরিতে কাজ করতে ইচ্ছুক অভিবাসী কর্মীদের বদলে চাকরি হারানো কর্মীদেরই আবার নিয়োগ দেন।

ওয়ার্ল্ডওমিটার ওয়েবসাইটের তথ্য অনুসারে, যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৮ লাখ ১৯ হাজার ১৭৫ আক্রান্ত হয়েছেন করোনায়। মারা গেছেন ৪৫হাজার ৩৪৩ জন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসগ্রিনকার্ডযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গাইবান্ধায় নিজ বাড়িতে এক ব্যক্তিকে গলাকেটে হত্যা

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে বন্যায় প্রাণিসম্পদ খাতে ২৭ কোটি টাকার ক্ষতি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি মারা গেছেন

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

টানা ভারী বর্ষণে জলাবদ্ধতা ও যানজটে ট্রাফিক গুলশান বিভাগের নির্দেশনা

জুলাই ১২, ২০২৬

এবার নতুন কোন চ্যাম্পিয়ন পাবে না বিশ্বকাপ

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT