রাজনীতি

৬০টির বেশি কেন্দ্র সন্ত্রাসীদের দখলে: বিএনপি

৬০টির বেশি কেন্দ্র সন্ত্রাসীদের দখলে: বিএনপি

পৌরসভা নির্বাচনকে কারচুপির নির্বাচন বলে নির্বাচন কমিশনে অভিযোগ করেছে বিএনপি। ডক্টর ওসমান ফারুকের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়ে অভিযোগ তুলে ধরেন। তিনি বলেন, মন্ত্রী-এমপিদের নির্দেশে ভোটকেন্দ্র লুট করা হচ্ছে।

পৌরসভা নির্বাচনে ৬০টিরও বেশি কেন্দ্র সন্ত্রাসীরা দখল করেছে বলে অভিযোগ করেছে বিএনপি নেতারা। পরে তারা সাংবাদিকদের বলেন, সব কিছু উপেক্ষা করেই বিএনপি শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে থাকবে।

বুধবার সকালে ড. ওসমান ফারুকের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজের সঙ্গে দেখা করে এমন অভিযোগ করেন।

পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তারা।

ড. ওসমান ফারুক বলেন, ‘নির্বাচনের সকালটা শুরু হয়েছে ব্যাপক ভোট লুণ্ঠন ও কারচুপির মধ্য দিয়ে। স্থানীয় প্রশাসন পুরোপুরি নিষ্ক্রিয় হয়ে গেছে এবং যে কোনো কারণেই হোক তারা এ ব্যাপারে কিছু করতে পারছে।’ 

‘তবে সব কিছু উপেক্ষা করেই বিএনপি শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে থাকবে।’

বিএনপি নির্বাচন বর্জন করবে না জানিয়ে ওসমান ফারুক বলেন, ‘আমরা দেশবাসীকে শুধু দেখাতে চাই, ৫ জানুয়ারির নির্বাচনে সরকার যে ‘সুনাম’ অর্জন করেছিলো, এই নির্বাচনের মাধ্যমে সেই ‘সুনাম’কে আরো উচ্চ শিখরে নিয়ে যাচ্ছে।’

বিষয়:পৌর নির্বাচন পৌরসভা নির্বাচন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…