বাংলাদেশ

৫ পৌরসভায় ভোটগ্রহণ চলছে

বিভিন্ন বয়সের ভোটাররা ভোট কেন্দ্রে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিভিন্ন বয়সের ভোটাররা ৫ পৌরসভায় ভোটগ্রহণের জন্য কেন্দ্রে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

দেশের ৪ জেলার ৫ পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ চলছে। রোববার সকাল আটটায় ভোটগ্রহণ শুরু হয়ে চলবে টানা বিকেল চারটা পর্যন্ত।

ভোটগ্রহণ হচ্ছে চট্টগ্রামের বাঁশখালী, নোয়াখালী সদর, যশোরের ঝিকড়গাছা এবং নাটোর সদর ও বাগাতিপাড়া পৌরসভায়। সবগুলো পৌরসভাতেই ইভিএম এর মাধ্যমে ভোটগ্রহণ হচ্ছে।

নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে প্রতিটি ভোট কেন্দ্রে পুলিশ, বিজিবি, আনসার ও র‌্যাবসহ কয়েক স্তরে আইনশৃংখলা বাহিনী মোতায়েন করা হয়েছে। ভোট কেন্দ্রের নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ।

এর মধ্যে নোয়াখালী পৌরসভার ৯টি ওয়ার্ডের ৩৪টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ শুরু হয়েছে। নির্বাচনে মেয়র পদে ৭, কাউন্সিলর পদে ৬৩ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌরসভায় মোট ভোটার রয়েছেন ৭৫ হাজার ৭২৬জন।

শীত উপেক্ষা করে সকাল থেকে ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে।

অন্যদিকে, সকালে শীত ও কুয়াশার কারণে জেলা সদর নাটোর পৌরসভা ও বাগাতিপাড়া উপজেলার বাগাতিপাড়া পৌরসভার নির্বাচনে ভোটার উপস্থিতি কম দেখা গেলেও বেলার বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়ছে। নাটোরে পৌরসভায় ৬৪  হাজার জন এবং বাগাতিপাড়া পৌরসভায় ৮ হাজার জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

বিষয়:পৌরসভা নির্বাচন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…