চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারে নির্বাচনের প্রভাবে ভোগান্তিতে পর্যটকরা

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
১:৪২ অপরাহ্ণ ১২, জুন ২০২৩
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
নির্বাচনের প্রভাবে কক্সবাজারে পর্যটকদের ভোগান্তি দেখা গেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজার পৌরসভা নির্বাচনের কারণে নির্বাচনী এলাকায় বহিরাগত ঠেকাতে যানবাহন চলাচলে নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা থাকায় ভোগান্তিতে পড়েছে দেশের নানা প্রান্ত থেকে আসা পর্যটকরা। রিকশা ও লোকাল কোনো যানবাহন না থাকায় এক স্থান থেকে অন্য স্থানে পায়ে হেঁটে যেতে হচ্ছে তাদের।

সোমবার (১২ জুন) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ হচ্ছে। এ কারণে শহরের বিভিন্ন মোড়ে বিজিবি, পুলিশ, র‍্যাব ও আনসার সদস্যরা যাত্রীবাহী যানবাহন চলাচলে বাধা দিচ্ছেন। বাস টার্মিনাল, কলাতলী, সুগন্ধা ও হলিডে মোড়ে ফুটপাত দিয়ে বিভিন্ন পর্যটককে হাতে লাগেজ বহন করে হাঁটতে দেখা গেছে।

ঢাকা মিরপুর থেকে আসা পর্যটক শাইনুল কবির চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘আজ কক্সবাজারে নির্বাচন চলবে, তা মাথায় ছিল না বলে সময় পেয়ে ঘুরতে চলে এসেছি। কিন্তু সকালে বাস থেকে নেমে লোকাল গাড়ি পাচ্ছি না। তাই কোনো উপায় না পেয়ে হেঁটে হেঁটে হোটেলে যাচ্ছি।’

Banglabid

কুমিল্লার হাফিজুল ইসলাম চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘কক্সবাজারে নির্বাচন হবে সেটা জানতাম, কিন্তু এভাবে গাড়ি চলাচল করতে দিবে না, তা বুঝতে পারিনি। এখানে এসে গাড়ি না পেয়ে ভোগান্তির শিকার হচ্ছি। একটা রিকশাও পাচ্ছি না।’

কক্সবাজার হোটেল মোটেল গেস্টহাউস মালিক সমিতির সাধারণ সম্পাদক সেলিম নেওয়াজ চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘সাপ্তাহিক ছুটির দিন শেষে কক্সবাজারে অবস্থানরত বেশিরভাগ পর্যটক রোববার চলে গেছেন। যেসব পর্যটক এখনও কক্সবাজারে রয়েছেন, তাদের কষ্টটা আমরা দেখতে পাচ্ছি। তারপরও নির্বাচনী নিয়ম-কানুনের জন্য পর্যটকদের এই সাময়িক সমস্যার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। আগামীকাল মঙ্গলবার থেকে গাড়ি চলাচল স্বাভাবিক থাকবে।’

এ ব্যাপারে কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম চ্যানেল আই অনলাইনকে বলেন ‘পর্যটকরা থাকবে সাগরপাড়ে। রাস্তায় পর্যটকদের কাজ নেই।’

Reneta

নির্বাচনকে সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে ৪৩ টি কেন্দ্রের প্রতি কেন্দ্রে ৪ জন পুলিশসহ পুরুষ ও মহিলা আনসার বাহিনীর ১৩ সদস্য, ১২ টি ওয়ার্ডে পুলিশের ১২ টি টহল টিম, স্ট্রাইকিং ফোর্সসহ ৭৯০ জন পুলিশ দায়িত্ব পালন করবে। পাশাপাশি ৭ প্লাটুন বিজিবি, র্যাবের ১২ টি পেট্রোল টিম এবং ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তিনজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাঠে কাজ করছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কক্সবাজারপৌরসভা নির্বাচন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সেন্সর পেলো ‘ময়ূরাক্ষী’, ঈদের পর মুক্তি

পরবর্তী

অ্যামাজন জঙ্গলে কীভাবে ৪০ দিন বেঁচেছিল, বিস্তারিত জানালো শিশুরা

পরবর্তী
অ্যামাজন জঙ্গলে শিশুরা ৪০ দিন বেঁচে থাকার গল্প শোনাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যামাজন জঙ্গলে কীভাবে ৪০ দিন বেঁচেছিল, বিস্তারিত জানালো শিশুরা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এর স্মৃতিস্তম্ভের ছবি, সবুজ গাছপালা ও আকাশের পটভূমিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রীকে হেনস্তার অভিযোগে পুলিশ সদস্য আটক

সর্বশেষ

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

জার্মানিতে দক্ষ কর্মীর সংকট

আগস্ট ২১, ২০২৬

শপথ নেওয়া মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোন দায়িত্বে?

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT