চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৬ষ্ঠ বছরে পা রাখল ‘স্বর্ণ কিশোরী’

হাবিবা নাজনীন মিথিলা হাবিবা নাজনীন মিথিলা
১:৫২ অপরাহ্ণ ২৮, অক্টোবর ২০১৭
বিনোদন
A A

পাঁচ বছর অতিক্রম করে ছয় বছরে পা দিয়েছে কিশোরী সুস্বাস্থ্য নিয়ে কাজ করা বাংলাদেশের সবচেয়ে বড় সংস্থা ‘স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক’। এ উপলক্ষে চ্যানেল আই ভবনে আয়োজন করা হয় বর্ণাঢ্য অনুষ্ঠানের।

‘স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক’-এর প্রধান ফারজানা ব্রাউনিয়ার শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘স্বর্ণ কিশোরীরা আমাদের সম্পদ। তাদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে হবে।’

Banglabid

এছাড়া তিনি ‘সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা’য় কিশোরী সুস্বাস্থ্য এবং মাতৃস্বাস্থ্যর উন্নতি নিয়ে সরকারের সাফল্য তুলে ধরে বলেন, আমরা এখন ‘টেকসই উন্নয়ণ লক্ষ্যমাত্রা’ অর্জনের জন্য কাজ করে যাচ্ছি যেখানে একটি অংশ কিশোরী সুস্বাস্থ্য নিশ্চিত করা।

তিনি স্বর্ণ কিশোরী নেটওয়ার্কের জন্মদিনে এর সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের ‘স্বর্ণ কিশোরী নেটওয়ার্কে’র স্কার্ফ পরিয়ে দেওয়া হয়। এছাড়া ছয় বছরে পদার্পণ উপলক্ষে উপস্থিত অতিথিরা কেক কেটে তা উদযাপন করেন।

Reneta

অনুষ্ঠানে  ইমপ্রেস টেলিফিল্ম চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, চ্যানেল আই সর্বপ্রথম ‘আমি মা হতে চলেছি’ নামে একটি প্রোগ্রাম প্রচার করে। যার ফলশ্রুতি আজকের ‘স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক’। অন্যদিকে আমাদের স্বর্ণ কিশোরীরা তো বড় হয়ে যাচ্ছে, তাই আমরা তাদের নিয়ে আলাদা অনুষ্ঠানের কথা ভাবছি।

তিনি বলেন, ‘আজকের অনুষ্ঠানে সকলের উপস্থিতি প্রমাণ করে স্বর্ণ কিশোরীরা সবার কাছে খুব বেশি গ্রহণযোগ্য।’

নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রো-ভিসি ড. জি ইউ আহসান জানান, আমাদের বিশ্ববিদ্যালয়ে স্বর্ণ কিশোরীদের জন্য কোটা রাখা হয়েছে। যদি তারা ভালো ফলাফল করে তবে দেশের বাইরে বৃত্তির সুযোগও পাবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট লে.জে. ড. চৌধুরী হাসান সারওয়াদী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ সচিব সিরাজুল হক খান, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান আকতারুজ্জামান খান কবির, কথাসাহিত্যিক আনিসুল হক,  গেইনের প্রতিনিধি মনির আহমেদ, ডা. রেজাউল করিম কাজল এবং ড. নোয়াজেবা আলীসহ স্বর্ণ কিশোরী নেটওয়ার্কের সদস্যরা।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

রোহিঙ্গা পরিবারের ত্রাণসহ বাঁধাহীন পথে খালেদা, নেতাকর্মীদের ঢল

পরবর্তী

সমকামীদের ‘হিরো’ ইংলিশ ‘ব্যাড বয়’

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

সমকামীদের ‘হিরো’ ইংলিশ ‘ব্যাড বয়’

ব্যান্ডের একজন নারী গায়িকা স্টেজে গান গাচ্ছেন, উচ্ছ্বাসে ভরা।. Channel i News - চ্যানেল আই নিউজ

কর্নিয়া যখন রকস্টার!

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT