চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সমকামীদের ‘হিরো’ ইংলিশ ‘ব্যাড বয়’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৫ অপরাহ্ণ ২৮, অক্টোবর ২০১৭
স্পোর্টস
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

মহাগুরুত্বপূর্ণ অ্যাশেজের আগে মারামারি করে দলকে বিপদে ফেলেছেন বেন স্টোকস। তাকে নিয়ে ইংল্যান্ডসহ ক্রিকেট বিশ্বে চলছে প্রবল সমালোচনা। তবে বারবার বিতর্কিত কর্মকাণ্ডের জন্য সমালোচিত ইংলিশ ‘ব্যাড বয়’ কিন্তু সমকামীদের কাছে ‘হিরো’। আর এ কারণেই খুলে যেতে পারে অ্যাশেজ ভাগ্যও।

হ্যাঁ, স্টোকস নাটকের মধ্যেই এমন দাবি করেছেন দুজন সমকামী, যাদের হেট ক্রাইম থেকে রক্ষা করেছিলেন ইংলিশ অলরাউন্ডার।

ব্রিস্টলে এক ব্যক্তিকে মুখে আঘাত করায় গত ২৫ সেপ্টেম্বর স্টোকসকে গ্রেপ্তার করেছিল পুলিশ। জামিনে ছাড়া পেলেও ইসিবির স্বাধীন ক্রিকেট শৃঙ্খলা কমিশনের অভ্যন্তরীণ তদন্তের পাশাপাশি তার বিরুদ্ধে পুলিশি তদন্তও চলছে।

Banglabid

মারামারির ঘটনায় স্টোকস এবং তার সতীর্থ অ্যালেক্স হেলসকে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করেছে। যার জেরে অ্যাশেজে খেলতে পারছেন না স্টোকস।

অ্যাশেজকে সামনে রেখে যখন স্টোকস কেন্দ্রিক আলোচনা-সমালোচনা চলছে, ঠিক তখনই সামনে এসেছে নতুন ইস্যু। ওই ঘটনার তদন্তের জন্য দুজন পুরুষকে সাক্ষী দেওয়ার জন্য ডেকেছে এভন ও সমারসেট পুলিশ। তাদের একজন ২০ বছরের ও’কোনেলে ডেইলি সানকে বলেছেন, ‘আমাদের সাহায্য করার জন্য তার (স্টোকস) কাছে খুবই কৃতজ্ঞ। তিনি আসলেই হিরো।’

ও’কোনেলের সঙ্গে সমকামী বিদ্রূপের শিকার তার ২৬ বছরের বন্ধু কাই ব্যারিও। ও’কোনেলে বলেন, ‘কাই আক্রমণের ভয়ে কুঁকড়ে ছিল। বেন হস্তক্ষেপ না করলে সেটি আমাদের জন্য আরও খারাপ হতে পারতো।’

Reneta

আর কাই বলেছেন, ‘আমি যোদ্ধা নই এবং আমরা যুদ্ধ করতে চাইও না। আমরা সত্যিই সমস্যায় পড়তে পারতাম। তবে বেন আসলেই ভদ্রলোক।’

ওই ব্যক্তি আরও বলেছেন, তারা ক্রিকেট অনুরাগী নয় এবং স্টোকস-হেলসকে চিনে তাদের কাছে যাননি। স্বাভাবিকভাবে তারা যখন রাস্তায় হাঁটছিলেন, তখন অন্যদের দ্বারা বিদ্রূপের শিকার হলে বেন-হেলস সাহায্যে এগিয়ে আসেন।

তারা আরও জানিয়েছেন, ওই ঘটনার পর স্টোকসের যে অ্যাশেজ ভাগ্য ঝুলে যাবে সেটা বেমালুম উপলব্ধিও করতে পারেননি। তাই এখন পুলিশের কাছে আসল কথাটা তারা বলতে চান। তাদের এটাও আশা যে, অ্যাশেজের প্রথম টেস্ট থেকেই মাঠে নামতে পারবেন তাদের ‘হিরো’।

এই ঘটনার দিনই আবার অ্যাশেজ খেলতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্য ইংল্যান্ড ছেড়েছে জো রুটের দল। বিমানবন্দরে এনিয়ে প্রশ্ন করা হয়েছিল তাকে। তবে সরাসরি কোনও উত্তর না দিয়ে সামনে কি ঘটে সেটা দেখার অপেক্ষায় থাকতে বলেছেন ইংলিশ অধিনায়ক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাশেজইংল্যান্ড ক্রিকেটবেন স্টোকস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

৬ষ্ঠ বছরে পা রাখল ‘স্বর্ণ কিশোরী’

পরবর্তী

কর্নিয়া যখন রকস্টার!

পরবর্তী
ব্যান্ডের একজন নারী গায়িকা স্টেজে গান গাচ্ছেন, উচ্ছ্বাসে ভরা।. Channel i News - চ্যানেল আই নিউজ

কর্নিয়া যখন রকস্টার!

ভোলার শাহবাজপুরে গ্যাসক্ষেত্রের ফটক থেকে আগুনের ফুলকি. Channel i News - চ্যানেল আই নিউজ

চলে যাবার সিদ্ধান্ত নিয়েও কেন থেকে যাচ্ছে শেভরন?

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT